উপায় না থাকায় সরকার জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১ জুন) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে দ্রুত দেশে তেলের দাম কমানো হবে। শিগগিরই মধ্যপ্রাচ্য সংকটের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, জনতুষ্টবাদী সিদ্ধান্ত নেওয়া সরকার কাজ নয়। সরকারকে দীর্ঘ মেয়াদি সিদ্ধান্ত নিতে হয়।
এর আগে রোববার (৩১ মে) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানানো হয়।
নতুন দাম অনুযায়ী কেরোসিন ১৩০ থেকে ১৩৫, পেট্রোল ১৩৫ থেকে ১৪০ অকটেন ১৪০ থেকে ১৪৫ টাকা নির্ধারণ করে সরকার। তবে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে।
মব কালচার করে গণতন্ত্রবিনাশী কাজ করছে একটি দলের বট বাহিনী: রিজভী
সুনির্দিষ্ট অপরাধ ছাড়া কাউকে হয়রানির সুযোগ নেই: তথ্যমন্ত্রী