বিশ্বকাপের সবচেয়ে দামি দল ফ্রান্স, খেলোয়াড় ইয়ামাল

আপডেট : ০৩ জুন ২০২৬, ০২:১৮ পিএম

ফুটবল বিশ্বকাপের রণক্ষেত্র মাঠের সীমানা ছাড়িয়ে এবার আছড়ে পড়েছে টাকার অঙ্কে। দলগুলো উত্তর আমেরিকার সবুজ ঘাসে বুটের লড়াইয়ে নামার আগেই খাতা-কলমে কার ওজন কত, তার এক বিস্ফোরক ও চটকদার খতিয়ান প্রকাশ করেছে ফুটবল গবেষণা প্রতিষ্ঠান ‘ট্রান্সফাররুম’।

খেলোয়াড়দের বয়স, ফর্ম, ভবিষ্যৎ সম্ভাবনা, লিগের মান আর চুক্তির মেয়াদের মতো কঠিন সব সমীকরণ কষে তারা বিশ্বকাপের দলগুলোর যে বাজারমূল্য নির্ধারণ করেছে, তা দেখে লাতিন আমেরিকার ফুটবল ভক্তদের চোখ কপালে উঠতে বাধ্য! মাঠের লড়াইয়ে ব্রাজিল-আর্জেন্টিনা রাজত্ব করলেও, টাকার বাজারে ছড়ি ঘোরাচ্ছে ইউরোপের দলগুলো।

ট্রান্সফাররুমের এই নতুন চুলচেরা বিশ্লেষণে বিশ্বজয়ের মঞ্চে সবচেয়ে ‘দামি’ বা মূল্যবান স্কোয়াড হিসেবে হুংকার ছাড়ছে কিলিয়ান এমবাপের ফ্রান্স। ফরাসিদের ২৬ সদস্যের স্কোয়াডের মোট বাজারমূল্য আকাশচুম্বী ১.৪৬ বিলিয়ন ইউরো! টাকার এই পাহাড় নিয়ে তালিকার মগডালে বসে আছে ফরাসোরা।

ফরাসিদের ঠিক ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়ন স্পেন; যাদের বাজারমূল্য ১.৪১ বিলিয়ন ইউরো। এর পরপরই তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে থ্রি-লায়ন্স ইংল্যান্ড (১.৪০ বিলিয়ন ইউরো), জার্মানি (১.১৩ বিলিয়ন ইউরো) এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল (১.০১ বিলিয়ন ইউরো)। অর্থাৎ, তালিকার শীর্ষ পাঁচটি স্থানই নিজেদের দখলে রেখে ইউরোপীয় লিগগুলোর টাকার গরম দেখাল তারা।

ছবি: এআই (একাত্তর ডিজিটাল)
বাজার মূল্যে ব্রাজিল ও আর্জেন্টিনার দৈন্যদশা

বিশ্বকাপের নাম শুনলেই যাদের কথা সবার আগে মাথায় আসে, সেই লাতিন দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার বাজারমূল্য ইউরোপের দলগুলোর তুলনায় অনেকটাই ফিকে। হেক্সা জয়ের মিশনে নামা সেলেসাওরা এই তালিকায় রয়েছে ষষ্ঠ স্থানে।

ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনহা কিংবা নেইমারের মতো তারকাদের নিয়েও ব্রাজিলের পুরো স্কোয়াডের আনুমানিক মূল্য ৯৪১ মিলিয়ন ইউরো, যা ফ্রান্সের চেয়ে অনেক কম।

তবে, ব্রাজিল দলে ভিনিসিয়ুস ও নেইমারের মতো অভিজ্ঞদের পাশাপাশি এন্ড্রিক ও রায়ানের মতো তরুণ প্রতিভারা থাকায় তারা ভবিষ্যতে আরও দামি হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ব্রাজিল স্কোয়াডের সবচেয়ে দামি ঘোড়া ভিনিসিয়ুস জুনিয়র, যার বাজারমূল্য ১২৮ মিলিয়ন ইউরো। তবে দুঃখের বিষয় হলো, বিশ্বকাপের সামগ্রিক দামি খেলোয়াড়দের তালিকায় ভিনি দশম স্থানে নেমে গেছেন।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থা আরও করুণ। লিওনেল মেসিকে দলে নিয়েও আকাশী-সাদাদের বাজারমূল্য মাত্র ৭৩৯ মিলিয়ন ইউরো এবং দামি দলের তালিকায় তাদের অবস্থান অষ্টম! তাদের ওপরে সপ্তম স্থানটি দখল করে রেখেছে নেদারল্যান্ডস (৮৬৭ মিলিয়ন ইউরো)।

এক সময় ফুটবল ইতিহাসের সমস্ত রেকর্ড চূর্ণ-বিচূর্ণ করে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু বিধি বাম! বয়স বাড়ার সাথে সাথে সাম্প্রতিক সময়ের একের পর এক চোট আর মাঠের বাইরের বিতর্কের চোরাবালিতে পড়ে বর্তমানে তাঁর বাজারমূল্য ধসে গেছে। ফুটবল ইতিহাসের এক সময়ের সবচেয়ে দামি হিরের টুকরোটি এখন ক্ষয়ে যাওয়া এক তারকায় পরিণত হয়েছে।

ছবি: এআই (একাত্তর ডিজিটাল)
ইয়ামালের রাজত্বে এমবাপে-হালান্ডদের হাহাকার

দলগত লড়াইয়ের বাইরে ব্যক্তিগত বাজারমূল্যের তালিকায় এসেছে এক ঐতিহাসিক মোড়। মাত্র ১৮-১৯ বছর বয়সেই পুরো ফুটবল বিশ্বকে নিজের পায়ের জাদুতে বুঁদ করে রাখা স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল এখন বিশ্বকাপের সবচেয়ে মূল্যবান ফুটবলার! ট্রান্সফাররুমের হিসেবে বার্সেলোনার এই বিস্ময় বালকের বর্তমান বাজারমূল্য ২৫৪ মিলিয়ন ইউরো, যা ভাবাও কল্পনাতীত।

ইয়মালের পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান গোলমেশিন আর্লিং হালান্ড, যার আনুমানিক মূল্য ১৯৯ মিলিয়ন ইউরো। আর রিয়াল মাদ্রিদের ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপের বাজারমূল্য ১৮০ মিলিয়ন ইউরো নিয়ে রয়েছেন তালিকার তৃতীয় স্থানে। এখন দেখার বিষয়, কাগজের এই কোটি কোটি ইউরোর গরম আমেরিকার মাঠের লড়াইয়ে কতটা কাজে আসে, নাকি সব হিসাব উল্টে দিয়ে কোনো আন্ডারডগ দল বিশ্বকাপের সোনালী ট্রফিটি বগলদাবা করে নিয়ে যায়!

এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
বিশ্ব ফুটবলের নতুন র‍্যাংকিং প্রকাশ করল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বুধবার প্রকাশিত এই হালনাগাদ র‍্যাংকিংয়ে প্রথম দশের মধ্যে সবচেয়ে বড় চমক দেখিয়েছে রোনালদোর পর্তুগাল।
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর