বিশ্ব এলপিজি দিবস উদযাপন করলো ফ্রেশ এলপি গ্যাস

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৭:০৩ পিএম

নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।

রোববার (৭ জুন) দিবসটি উপলক্ষে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রধান কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে প্রতিষ্ঠানটি।

এ কর্মসূচির উদ্বোধন করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) পরিচালক তানভীর মোস্তফা। 

এটি সাসটেইনেবল পরিবেশের প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার এবং পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ পরিবেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি তুলে ধরে। ওয়ার্ল্ড লিকুইড গ্যাস অ্যাসোসিয়েশনের সদস্য এবং এমজিআই-এর অঙ্গপ্রতিষ্ঠান ফ্রেশ এলপি গ্যাস দেশে প্রায় ৫০ লাখ সিলিন্ডারের মাধ্যমে লাখ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে।

অনুষ্ঠানে তানভীর মোস্তফা বলেন, বিশ্ব এলপিজি দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জীবনমান উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষায় পরিচ্ছন্ন জ্বালানির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। একটি দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে ফ্রেশ এলপি গ্যাস নিরাপদ ও নির্ভরযোগ্য এলপিজির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে। 

এ বছর বিশ্বজুড়ে "LPG: Pass it Forward" বা "এলপিজির সুফল ছড়িয়ে দিন" প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হচ্ছে। পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, উন্নত স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং আগামী প্রজন্মের জন্য আরও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এলপিজির গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতেই এ প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও দিবসটি উপলক্ষে ফ্রেশ এলপি গ্যাস দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এর আওতায় প্রতিষ্ঠানটির কার্যালয়, চারটি এলপিজি কারখানা এবং ২৫০টিরও বেশি পরিবেশকের মাধ্যমে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিবেশকেরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের আশপাশে গাছ লাগাচ্ছেন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে একটি অনলাইন প্রচারণাও চালানো হচ্ছে।

এ ছাড়া, বাসার বারান্দা, ছাদ কিংবা উপযুক্ত যেকোনো স্থানে গাছ লাগিয়ে তার ছবি বা ভিডিও ফ্রেশ এলপি গ্যাসের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। নির্বাচিত অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ উপহার।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফ্রেশ এলপিজির চিফ মার্কেটিং অফিসার আবু সাঈদ রাজা, এমজিআইর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার আতীক উজ জামান খান, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাডমিন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ (পিপিএম, এনডিসি), সিনিয়র জিএম (অডিট) সাজ্জাদ হোসেন (এফসিএমএ) এবং সিনিয়র ডেপুটি জিএম (এইচআর) মো. হোসেন মাহমুদ।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী। ৫০ বছরেরও বেশি সময় ধরে শিল্পগ্রুপটি এফএমসিজি, জ্বালানি, উৎপাদন ও অবকাঠামোসহ নানা খাতে কার্যক্রম পরিচালনা করছে। 

১৯৭৬ সালে প্রতিষ্ঠিত এমজিআই বর্তমানে ৫৭টিরও বেশি শিল্প ইউনিট পরিচালনা করছে । এসব প্রতিষ্ঠানে ৬৫ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। ‘ফ্রেশ’সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের মাধ্যমে এমজিআই দেশ ও বিদেশের লাখো ভোক্তাকে পন্য ও সেবা দিয়ে দেশের অর্থনীতি ও শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আরবিএস
ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর