ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পণ্যদূত হলেন মিম

আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ০৪:২৪ পিএম

ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিদ্যা সিনহা মিম।

২০ নভেম্বর (বুধবার) এমজিআই’র প্রধান কার্যালয় ফ্রেশ ভিলাতে এই উপলক্ষে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান আয়োজিত হয়।

এমজিআইয়ের পক্ষে ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তৃতাকালে ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পথচলায় মিমকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুরুচি ও স্বকীয়তা বাংলাদেশের প্রতিটি নারীর সাথেই মিলে যায়। একসাথে আমরা পিরিয়ড সচেতনতা বাড়ানো, সামাজিক প্রতিবন্ধকতাগুলোকে চ্যালেঞ্জ এবং নারীদের নিজেদের ওপর বিশ্বাস রেখে নির্ভয়ে এগিয়ে যাওয়ায় উৎসাহ দিতে কাজ করে যাবো।

একটি ব্র্যান্ড হিসেবে ফ্রেশ অনন্যা কেবলমাত্র ন্যায্যমূল্যে উচ্চ মানসম্পন্ন স্যানিটারি ন্যাপকিন বাজারজাতকরণেই সীমাবদ্ধ থাকতে চায় না। পণ্য চাহিদা সুনিশ্চিত করে, পিরিয়ডকালীন পরিচ্ছন্নতার শিক্ষা ছড়িয়ে দিয়ে এবং সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দিয়ে সমাজের প্রতিটি স্তরে নারীদের সাহস যোগাতে ব্র্যান্ড-টি কাজ করে যেতে চায়।

ফ্রেশ অনন্যা মানেই- পরিবর্তন, সচেতনতা ও নারীর ক্ষমতায়নের এক আলোকবর্তিকা। ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন-এর আগামী ক্যাম্পেইন ও কমিউনিকেশনগুলোতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বিদ্যা সিনহা মিমকে সক্রিয়ভাবে দেখা যাবে।

বাংলাদেশের প্রতিটি নারীর সুস্থতা ও সচেতনতায় এই পার্টনারশিপের মাধ্যমে একটি ইতিবাচক ও সুদূরপ্রসারী প্রভাব রাখার প্রচেষ্টা থাকবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ২০২৩ সালে হেলথ অ্যান্ড হাইজিন ক্যাটাগরিতে ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন বাজারে আনে। বাজারে আসার পর অল্প সময়েই ফ্রেশ অনন্যা, পিরিয়ড হাইজিন-এ এর উচ্চ মান এবং পিরিয়ড-সংক্রান্ত বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ার মনোভাবের জন্য একটি বিশ্বস্ত নামে পরিণত হয়।

বাংলাদেশের সর্বপ্রথম সব ধরনের স্যানিটারি ন্যাপকিনে এডিএল এবং এয়ারলেইড পেপার-এর ডাবল লেয়ার প্রোটেকশন (২ গুণ সুরক্ষা) নিয়ে আসায় দেশব্যাপী নারীদের মাঝে ফ্রেশ অনন্যা দ্রুত গ্রহণযোগ্যতা অর্জন করে।

একাত্তর/আরএ
নিরাপদ, নির্ভরযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানি দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিশ্ব এলপিজি দিবস ২০২৬ উদযাপন করেছে ফ্রেশ এলপি গ্যাস।
ভোক্তাদের স্বস্তি দিতে রমজান উপলক্ষে সরকার নির্ধারিত দামে ফ্রেশ ব্র্যান্ডের চিনি ও সয়াবিন তেল বিক্রি শুরু করলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।সোমবার (২৭ মার্চ) থেকে শুরু হওয়া এই বিক্রি কার্যক্রম চলবে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর