প্রটোকল ছাড়াই দুই রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী

আপডেট : ০৮ জুন ২০২৬, ০১:০০ পিএম

সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এই পরিদর্শনে যান। 

সোমবারের (৮ জুন) এই ঝটিকা পরিদর্শনে দুই কার্যালয়ের সেবা কার্যক্রম, কর্মকর্তাদের উপস্থিতি এবং প্রশাসনিক ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও ঘাটতির চিত্র উঠে আসে।

পরিদর্শনের শুরুতে আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দেখা যায়, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসাইন খান নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত ছিলেন না। তিনি প্রতিমন্ত্রীর আগমনের প্রায় ১৫–২০ মিনিট পর কার্যালয়ে আসেন।

পরিদর্শনে আরও দেখা যায়, ৮ জন কর্মকর্তার মধ্যে মাত্র দুইজন—সার্ভেয়ার ও নামজারি সহকারী—নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন।

অফিসের বাইরে অবস্থান করা কয়েকজন সেবাপ্রার্থী জানান, তারা দীর্ঘদিন ধরে ভূমি অফিসে এসে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। প্রতিমন্ত্রী তাদের সঙ্গে কথা বলে সেবা প্রদানে দীর্ঘসূত্রতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

এরপর তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কর্মকর্তাদের উপস্থিতির সময় যাচাই করেন এবং তথ্য কেন্দ্র-কাম-হেল্প ডেস্কের দুর্বল অবকাঠামো ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।

রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি টিমের সঙ্গে কথা বলে দেখা যায়, ওই ইউনিটের কর্মকর্তারা যথাসময়ে উপস্থিত ছিলেন এবং কার্যক্রম চলমান ছিল। প্রতিমন্ত্রী একাধিক রেকর্ড রুম ঘুরে দেখেন।

এ সময় কর্মকর্তারা জানান, সার্ভার সমস্যার কারণে মিউটেশন (নামজারি) কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে তিনি সার্ভার-সংক্রান্ত কাজে নিয়োজিতদের শোকজ করার নির্দেশ দেন।

তিনি তথ্যকেন্দ্রকে ডেডিকেটেড জনবল দিয়ে পরিচালনার নির্দেশ দেন এবং সময়ের চেয়ে সেবার মান ও কার্যকারিতাকে অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে প্রতিমন্ত্রী আশুলিয়া রাজস্ব সার্কেল (পলাশবাড়ী), সাভার কার্যালয় পরিদর্শন করেন। এ সময় কার্যালয় সংলগ্ন এলাকায় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম এবং অবৈধ দোকানপাট তার নজরে আসে।

তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট সহকারী কমিশনারকে (ভূমি) বিষয়টি অবহিত করেন এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এই আকস্মিক পরিদর্শনে আমিনবাজার ও আশুলিয়া—দুই রাজস্ব সার্কেলেই সেবাদান ব্যবস্থাপনা, উপস্থিতি শৃঙ্খলা এবং প্রশাসনিক কার্যক্রমে একাধিক অনিয়ম ও ঘাটতি উঠে আসে।

আরবিএস
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, পরিকাঠামোগত অবস্থা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা পাওয়ার মান সরেজমিনে পরখ করতে রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।...
ঢাকার আশুলিয়ায় চাঞ্চল্যকর ফয়সাল মোল্লা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার প্রধান আসামি সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
স্বাধীন সংবাদমাধ্যমের ওপর কঠোর পদক্ষেপের ধারাবাহিকতায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধান তিনটি বড় সংবাদ মাধ্যম-  সিএনএন, এমএস নাও এবং পলিটিকোকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন।...
বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রয়োজন মনে হলে তার খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয়ে পাঠানোর অনুরোধ জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি জানান, সেই খসড়া আইন পর্যালোচনা করে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর