অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কি বাতিল হচ্ছে? যা জানলেন মন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

স্নাতক বা অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয় বাতিল করা হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তথ্য ছড়িয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে উচ্চশিক্ষার আধুনিকায়ন ও কর্মসংস্থানের উপযোগিতা বাড়াতে কারিকুলামে কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, বর্তমানে বাজারে যেসব বিষয়ের উচ্চ চাহিদা রয়েছে, স্নাতক পর্যায়ের কারিকুলামে (পাঠ্যসূচি) সেসব বিষয় অন্তর্ভুক্ত করার বিষয়ে একটি পর্যালোচনা বা মূল্যায়ন চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহবান জানিয়েছেন মন্ত্রী।

এদিকে একইদিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা এক ‘অতি জরুরি’ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো অনার্স কোর্স বন্ধের ব্যাপারে সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো সিদ্ধান্ত নেই।

একাত্তর/এসি
বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে অবিলম্বে অ্যাক্রেডিটেশন কমিটি গঠনের ওপর জোর দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। নতুন করে আর কোনো বিশ্ববিদ্যালয় অনুমোদন না দেওয়ার...
সময় ও আধুনিক বিশ্বের প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে দেশের কারিগরি শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সেমিকন্ড্রাক্টর ও ইলেকট্রিক গাড়ির (ইভি) মতো বিষয়গুলো এখনই অন্তর্ভুক্ত করে পাঠদান শুরু করতে হবে...
দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর