মেসি বিশ্বসেরা, আইডলের প্রশংসায় এমবাপে

আপডেট : ২৩ জুন ২০২৬, ০৮:০০ এএম

ফুটবল বিশ্বের সর্বকালের সেরা গোলদাতার সিংহাসন দখলের লড়াইয়ে লিওনেল মেসির ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছেন কিলিয়ান এমবাপে। ৩৮ বছর বয়সী মেসি তার সহজাত জাদুতে আলজেরিয়ার জালে হ্যাটট্রিক করে ছুঁয়ে ফেলেন মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড, এরপর অস্ট্রিয়ার বিপক্ষে দুর্দান্ত এক গোলে বিশ্বকাপে সর্বকালের সেরা গোলদাতার আসনে বসে যান ফুটবল ঈশ্বর। অন্যদিকে ২৭ বছর বয়সী এমবাপে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে ১৪ গোল নিয়ে ছুটে চলছেন আইডলের পিছু পিছু।


নিজের প্রাক্তন পিএসজি সতীর্থ মেসিকে নিয়ে এমবাপ্পের কণ্ঠে ঝরল অকুন্ঠ শ্রদ্ধা। তিনি অকপটে স্বীকার করেন, আমি জানতাম মেসি গোল করেই যাবে, সে সব সময় এটাই করে। সে আমার সামনে এগিয়ে আছে আর আমি পেছনে। তবে, আমি দলকে যতটা সম্ভব এগিয়ে নিতে গোল করা অব্যাহত রাখব।

মেসির বর্তমান ফর্ম নিয়ে একেবারেই অবাক নন এমবাপে। ফ্রান্সের এই অধিনায়ক আরও বলেন, মেসি যে বিশ্বের সেরা, তা নিয়ে কোনো সন্দেহ নেই। গত ১৬ বছর ধরে সে তার অবিশ্বাস্য প্রতিভা দিয়ে তা প্রমাণ করে চলেছে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোও একইভাবে সেরাদের একজন। আমি শুধু আমার কাজটা করতে চাই, সবচেয়ে বড় মঞ্চে নিজের প্রতিভা ফুটিয়ে তোলা এবং দলকে জেতানো।


সোমবার ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে আই-গ্রুপের ম্যাচটি এমবাপের জন্য হতে যাচ্ছে এক ঐতিহাসিক রাত। এটি হতে যাচ্ছে ফরাসি সুপারস্টারের জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ। এই মাইলফলক নিয়ে বেশ উচ্ছ্বসিত রিয়াল মাদ্রিদ তারকা বলেন, জাতীয় দলের হয়ে ১০০ ম্যাচ খেলা একটি বিশাল অর্জন, আর সেটি যদি বিশ্বকাপে হয়, তবে তো কথাই নেই! জাতীয় দলের চেয়ে বড় আর কিছু হতে পারে না। এই ম্যাচটি আমার জন্য বিশেষ, তবে ব্যক্তিগত অর্জনের চেয়েও নকআউট নিশ্চিত করতে জয়টাই আমাদের মূল লক্ষ্য।

২০১৮ সালে শিরোপা জিতলেও ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালে এই মেসির আর্জেন্টিনার কাছেই টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল এমবাপের। সেই ক্ষোভ ও জেদ থেকেই হয়তো এবার তিনি আবারও বিশ্বকাপ জয়ের নেশায় মত্ত। মেসির গোলসংখ্যা ছাড়িয়ে যাওয়ার চেয়েও বড় করে দেখছেন দলকে শিরোপা জেতানোকে। গোল করার মেশিন হয়ে ওঠা এমবাপ্পে কি পারবেন ইরাকের বিপক্ষে নিজের সেঞ্চুরি ম্যাচটি গোল দিয়ে রাঙাতে? নাকি আইডলকে ধরার নেশায় মত্ত হয়ে আরও একটি রাজকীয় পারফরম্যান্স দেখাবেন তিনি? ফুটবল বিশ্বের চোখ এখন ফিলাডেলফিয়ার সেই মঞ্চের দিকে!

এআরএস
ফুটবল বিশ্বের বৈরিতা, তর্ক আর প্রতিদ্বন্দ্বিতাকে একপাশে সরিয়ে রেখে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরকে স্যালুট জানালেন পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘরের মাঠ এস্তাদিও...
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
একটি মহাকাব্যিক যুগের সমাপ্তি ঘটলো। জাতীয় দলের নীল-সাদা জার্সি গায়ে চড়িয়ে আন্তর্জাতিক ফুটবলের আঙিনা থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ও আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক ইতি টানার রাতে বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে যেন ভাগ্যের এক চমৎকার পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে!
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর