এবার আর্জেন্টিনায় ভর করলেন সেই কুখ্যাত তান্ত্রিক!

আপডেট : ২৮ জুন ২০২৬, ০৭:৪৯ পিএম

গ্রুপ পর্বে ইংল্যান্ড ও ঘানার মধ্যকার ম্যাচ চলাকালীন গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে রাতারাতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন ঘানার কুখ্যাত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম। এবার সেই রহস্যময় তান্ত্রিক আবারও নতুন এক বোমা ফাটিয়েছেন। তাঁর এবারের টার্গেট অন্য কেউ নন, স্বয়ং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং লিওনেল মেসি! এক সাক্ষাৎকারে বোন্সাম সরাসরি দাবি করেছেন, আগামী ৪ জুলাই শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে ধাক্কা দিয়ে বিদায় করবে নবাগত দল কেপ ভার্দে!

ফুটবল ভক্তরা এই তান্ত্রিকের কথাকে একেবারে উড়িয়ে দিতে পারছেন না, কারণ এর আগে ব্রিটিশ গণমাধ্যম ‘ডেইলি স্টার’-এর কাছে করা তাঁর এক ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছিল।

ইংল্যান্ড ম্যাচের আগে বোন্সাম দাবি করেছিলেন, থ্রি লায়ন্স অধিনায়ক হ্যারি কেনের ওপর তিনি এমন এক কালো জাদুর অভিশাপ দিয়েছেন, যার কারণে কেন ঘানার বিরুদ্ধে কোনো গোলই করতে পারবেন না। কাকতালীয় কিংবা তান্ত্রিকের জাদুর জোর, যাই হোক না কেন, মাঠে সত্যিই হ্যারি কেন সেদিন গোল করতে সম্পূর্ণ ব্যর্থ হন এবং প্রথমার্ধে ইংল্যান্ড গোলমুখে একটি শটও নিতে পারেনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

সেই সাফল্যের পর এবার বোন্সামের চোখ আর্জেন্টিনার ওপর। তবে ৪ জুলাইয়ের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেপ ভার্দের জয়ের জন্য তিনি নিজে নতুন কোনো কালো জাদু করবেন কি না, তা খোলসা করেননি। এদিকে, বাংলাদেশ সময় আগামী ৪ জুলাই ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাওয়া কেপ ভার্দে কিন্তু মাঠের পারফরম্যান্সেও এক পরম বিস্ময়।

এবারের বিশ্বকাপে নিজেদের নিরেট রক্ষণভাগ ও অতিমানবীয় গোলকিপিং দিয়ে তারা স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, আর উরুগুয়ের সাথে করেছে ২-২ গোলে ড্র। ৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকে শেষ ৩২-এ ওঠা এই আফ্রিকান চমকের পেছনে এবার ঘানার তান্ত্রিকের আশীর্বাদ যুক্ত হওয়ায় মায়ামির লড়াইয়ে বাড়তি এক ঝাঁঝালো উত্তাপ ছড়াচ্ছে, তা বলাই বাহুল্য!

তথ্যসূত্র: দ্য সানডে গার্ডিয়ান

একাত্তর/এআরএস
হৃদয়ভাঙা শোক আর চোখভেজা আবেগে ভারী হয়ে উঠেছে ফুটবল দুনিয়া। দীর্ঘ লড়াইয়ের পর বুয়েনস আইরেসের রোজারিওতে মাত্র ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিওনেল মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি। বাবার মৃত্যুর...
কাতার বিশ্বকাপের মাঠ কাঁপানো আর্জেন্টাইন ‘ডি পল ড্রামা’ এবার এক রোমান্টিক পূর্ণতার মুখে! বিশ্বকাপ জয়ের আগে থেকেই আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল এবং লাতিন পপ সেনসেশন টিনি স্তোসেলের জমজমাট...
বিশ্ব ফুটবলের ক্ষমতার মসনদে জিয়ান্নি ইনফান্তিনোর যে রাজকীয় একচ্ছত্র আধিপত্য ছিল, মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে তা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়েও যেখানে ২০২৭...
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে তৈরি হওয়া বিতর্কের আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। এমনিতেই বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক...
অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করার পর নিজেদের প্রথম...
পারস্য উপসাগরে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে চুক্তি তো দূরের কথা, মধ্যবর্তী যুদ্ধবিরতির সমঝোতা ফিরিয়ে আনা নিয়েও ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। শীর্ষস্থানীয় ইরানি সূত্রের বরাতে জানা গেছে, জুনে বাস্তবায়িত...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর