ঢাকার তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, ১১ দালাল আটক

আপডেট : ২৯ জুন ২০২৬, ১২:০৬ পিএম

দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এই অভিযান চালানো হয়। 

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে আসা সহজ-সরল রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ভাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে জানিয়েছে র‍্যাব।

অভিযান শেষে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। 

র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান বলেন, চক্রটি সুকৌশলে গ্রাম থেকে আসা রোগীদের সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত করে ভুঁইফোড় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিতো। এতে রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়ছেন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আরও জানান, রোগীদের জিম্মি করে যেসব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এই অনৈতিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য কমাতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

একাত্তর/এসি
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর উত্তরায় র‍্যাব-১–এর সদর দপ্তরে থাকা গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে প্রসিকিউশন পক্ষ থেকে জানানো হয়েছে,...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়টি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তবে এ বিষয়ে ভারত ইতিবাচক ও...
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত উত্তোলনের সুযোগ চালু হওয়ার প্রথম দিনেই তা তোলার জন্য আবেদন করেছেন প্রায় ১৮ হাজার আমানতকারী। এসব আবেদনের বিপরীতে আমানতকারীরা সব মিলিয়ে প্রায় এক হাজার ৩০০ কোটি টাকা...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে জাতীয় কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতি অন্তর্ভুক্তিসহ নানা মুখী উদ্যোগ গ্রহণ করছে সরকার। এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর