এক বছরে তিনগুণ বেড়েছে ইরানি সাইবার হামলা, চাপে ইসরাইল

আপডেট : ৩০ জুন ২০২৬, ১০:১৫ এএম

ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।

সংস্থাটির মহাপরিচালক ইয়োসি কারাদির বরাতে সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

কারাদি জানান, ২০২৫ সালের জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরাইলের সামরিক অভিযান চলাকালে প্রায় এক হাজার ৬০০টি সাইবার হামলার ঘটনা নথিভুক্ত হয়েছিল। তবে ২০২৬ সালের একই সময়ে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৪ হাজার ৮০০-তে। অর্থাৎ, এক বছরের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে।

ইয়োসি কারাদির দাবি, ইরান-সমর্থিত কয়েকটি হ্যাকার গোষ্ঠী অত্যন্ত দক্ষ এবং সমন্বিতভাবে সাইবার হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সংঘাতের সময় তারা ইসরাইলের গুরুত্বপূর্ণ অবকাঠামো, সরকারি সংস্থা, ছোট ও মাঝারি আকারের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের ব্যবহৃত ডিজিটাল সিস্টেমকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি আরও বলেন, সামরিক সংঘাতের পাশাপাশি সাইবার অঙ্গনও এখন দুই পক্ষের গুরুত্বপূর্ণ লড়াইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে। এ ধরনের হামলা মোকাবিলায় দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।

তবে ইসরাইলের এসব দাবির বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরবিএস
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্বঘোষিত ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চকে কেন্দ্র করে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক হাতাহাতি, সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা...
জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অমর কালজয়ী সৃষ্টিতেই চিরস্মরণীয়, বরণীয় ও শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত। তাঁর গান, কবিতা ও নাটক কালের সীমা অতিক্রম করে যুগের পর যুগ জেগে রয়েছে কোটি বাঙালির হৃদয়ে। তাই বিশ্বকবির...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর