সাভারে যুবলীগের দুই নেতাকে এনসিপির মামলায় গ্রেপ্তার দেখালো পুলিশ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভার মডেল থানায় এনসিপির দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম (৫২) এবং সাভারের যুবলীগ কর্মী সজীব (৩২)। এর আগে সোমবার (৬ জুলাই) রাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশ তাদের আটক করেছিলো।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) রাতে সাভারের তারাপুর মাঠে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে আকস্মিক ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এনসিপির তিন নেতাকর্মী আহত হন বলে দাবি করা হয়। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এই ঘটনার পর সোমবার গভীর রাতে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা করেন এনসিপির ঢাকা উত্তরের সদস্যসচিব সালামত উল্লাহ রনি। মামলা দায়েরের সময় এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, আজাহারুল ইসলাম তামিম ও জুলাইযোদ্ধা ইউনুস আলী থানায় উপস্থিত ছিলেন।

ঘটনার পরপরই ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, মামলার বাকি অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারির পাশাপাশি পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে প্রযুক্তিগত তথ্য-উপাত্ত ও সূত্র বিশ্লেষণ করা হচ্ছে।

একাত্তর/এসি
সাভারে বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও ১১টি তাজা পাইপ বোমা উদ্ধারের ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর ছয় সদস্যের নাম উল্লেখ করে পুলিশ দুটি আলাদা মামলা...
সাভারের একটি ফাঁকা মাঠে উদ্ধার হওয়া শক্তিশালী প্রেসার কুকার বোমাটি অবশেষে নিরাপদে বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট। সে সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে।
সাভারে একটি ফাঁকা মাঠে বোমাসদৃশ ‘প্রেসার কুকার’ দেখতে পাওয়ার পর এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। খবর পেয়ে সাভারের ভবানীপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরক্ষার স্বার্থে আশপাশের সাধারণ মানুষকে...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর