চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠেয় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামীকাল ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)’ বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

শুক্রবার (১০ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়েছে, আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় বোর্ডের আওতাধীন পাঁচ জেলা-চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার আগামীকাল ১১ জুলাই শনিবারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (বিষয় কোড-২৭৫) পরীক্ষা স্থগিত করা হলো।

স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

আদেশে আরও বলা হয়েছে, দুর্যোগকবলিত এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় সকল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ এলাকায় মাইকিং করার অনুরোধ জানানো হয়েছে। অভিভাবক ও পরীক্ষার্থীরা যাতে দ্রুততম সময়ে পরীক্ষা স্থগিতের বিষয়টি জানতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ পদক্ষেপ নিতে বলা হয়েছে।

আরবিএস
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট...
দেশের চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে বিরূপ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালু রাখার যৌক্তিকতা স্পষ্ট করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এই বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আগামী ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের (সোম, বুধ ও বৃহস্পতিবার) এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলায় বুধবারের (৮ জুলাই) নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর