প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান

আপডেট : ১২ জুলাই ২০২৬, ১০:১৫ পিএম

সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামীকাল সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে ঘিরে বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে বর্ষার কারণে এবার থাকছে না কোনো দলীয় জনসভা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সরকারি বার্তা সংস্থাকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে সড়ক পথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, প্রধানমন্ত্রী কর্মসূচি শেষ করে একই দিন সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নতুন খনন করা সরিকল খালের পাশে বৃক্ষ রোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউন সংলগ্ন সাগরদী এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় ও সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অ্যাসোসিয়েশনের স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন ও সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের সঙ্গে কাজ করতে মাঠ প্রশাসনকে...
দেশের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা সবার মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, সরকার সারাদেশে নতুন করে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে। এই নিয়োগ প্রক্রিয়ায় নারীদের...
দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রাষ্ট্র পরিচালনাকারী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলো মাঠে নেমেছে। একই সাথে সরকারের প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী এবং...
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
বিশ্বকাপের সেমিফাইনালের মঞ্চে যখন ইংল্যান্ড আর আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের পুরনো বৈরিতার সাথে যোগ হয়েছে এক আধুনিক মায়ামি টুইস্ট! আর এই হাইভোল্টেজ মহাযুদ্ধের কারণে ইন্টার মায়ামির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর