ট্রেন থেকে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৫৬ পিএম

উত্তর কোরিয়া সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালিয়েছে সেটি ট্রেন থেকে চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলছে, ক্ষেপণাস্ত্র দুটি উৎক্ষেপণের পর সেগুলো আটশ' কিলোমিটার দূরে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে গিয়ে পড়ে। বুধবার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি চালিয়েছে দেশটির ক্ষেপণাস্ত্রবাহী রেল রেজিমেন্ট। চলতি বছরের শুরুতেই রেজিমেন্টটি গঠন করা হয়।

উত্তর কোরিয়ার সেনা কর্মকর্তা মার্শাল পাক জং চোঁ-এর বরাত দিয়ে কেসিএনএ জানায়, দেশটির জন্য হুমকি হয়ে দাঁড়ানো যে কোনো শক্তিকে মোকাবিলা করতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নকশা করা হয়েছে। ভবিষ্যতে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির।

এছাড়া, ক্ষেপণাস্ত্রের বেশ কিছু ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। সেগুলোতে দেখা যায়, দেশটির পার্বত্য অঞ্চলে দাঁড়িয়ে থাকা ট্রেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

বুধবারের উৎক্ষেপণের মধ্য দিয়ে এক সপ্তাহের কম সময়ের মধ্যে দু’বার নতুন ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এর আগে গত সোমবারই নতুন একটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর খবর প্রকাশ করে কেসিএনএ। ওই ক্ষেপণাস্ত্র এক হাজার পাঁচশ' কিলোমিটার বা নয়শ' ৩০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম বলে জানানো হয়।

আরও পড়ুন: শরণার্থী হতেও রাজি আফগান কূটনীতিকরা

এদিকে, গতকালই সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দক্ষিণ কোরিয়া। এ ধরনের প্রযুক্তিসমৃদ্ধ সপ্তম দেশ হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি। পারমাণবিক শক্তিধর দেশগুলোর বাইরে একমাত্র দক্ষিণ কোরিয়া ছাড়া আর কারও হাতে এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা আপাতত নেই।


একাত্তর/আরএ

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর