কাতারের সাবেক আমিরের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব, বুধবার রাষ্ট্রীয় শোক

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৮:৪০ পিএম

কাতারের সাবেক আমির, আধুনিক কাতারের স্থপতি এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। একই সঙ্গে তার স্মরণে আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালন এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৮ জুলাই) জাতীয় সংসদে চিফ হুইপ মো. নূরুল ইসলাম শোক প্রস্তাবটি উত্থাপন করলে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। 

শোক প্রস্তাবে চিফ হুইপ বলেন, গত ১২ জুলাই, ৭৪ বছর বয়সে শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তিনি ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম প্রজ্ঞাবান ও দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর নেতৃত্বে কাতার শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, অবকাঠামো, অর্থনীতি, আন্তর্জাতিক কূটনীতি এবং মানবসম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে। এ কারণেই তিনি বিশ্বব্যাপী ‘আধুনিক কাতারের স্থপতি’ হিসেবে স্বীকৃতি লাভ করেন।

তিনি বলেন, শেখ হামাদের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হয়েছে। বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান, দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নে তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে।

চিফ হুইপ আরও বলেন, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের সময় কাতার নিজ দেশে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করলেও বাংলাদেশের শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে। হরমুজ প্রণালী সংকটের সময় বাংলাদেশি নাবিকদের প্রতিও দেশটি মানবিক সহায়তা প্রদান করেছে। এ মানবিক ভূমিকার জন্য বাংলাদেশ কাতারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।

শোক প্রস্তাবে জাতীয় সংসদ মরহুমের রুহের মাগফিরাত ও চিরশান্তি কামনা করে এবং বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, কাতারের রাজপরিবার, সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা জানায়।

চিফ হুইপ আগামীকাল দেশে রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সুপারিশ করেন। একই সঙ্গে শোক প্রস্তাবের একটি প্রত্যয়িত অনুলিপি কাতারের জাতীয় পরিষদ ‘শূরা কাউন্সিল’, বাংলাদেশে কাতার দূতাবাস এবং কাতার সরকারের কাছে যথাযথ মাধ্যমে পাঠানোর প্রস্তাব করা হয়।

পরে ডেপুটি স্পিকার শোক প্রস্তাবটি কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যরা সমস্বরে তাতে সমর্থন জানান। তিনি শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বলে ঘোষণা দেন।

শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর গাইবান্ধা-৪ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ শামীম কায়সার মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

আরবিএস
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
জনগণের জন্য জ্বালানির মূল্য সহনীয় পর্যায়ে রাখতে যুগোপযোগী ও বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন ও উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত...
গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধীদলের আসনসংখ্যার তুলনায় বেশি সদস্য রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম।
জাতীয় সংসদের অধিবেশন চলাকালে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগের সংসদ বিষয়ক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর