পুরান ঢাকায় সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০, আশঙ্কাজনক তিন

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম

রাজধানীর গুলিস্তানের আলুবাজার এলাকায় একটি সেলুনে এসি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেলুনের কারিগর ও গ্রাহকসহ অন্তত ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে ঢাকার জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে আলুবাজারের ‘আরমান সেলুন’ নামের একটি দোকানে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এদিকে বুধবার (১৫ জুলাই) সকালে দগ্ধদের দেখতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে যান নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসার জন্য যেকোনো ধরনের সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে এসি ব্যবহারকারীদের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সচেতন থাকার আহবান জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে। চিকিৎসকেরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে মো. ফারুক নামে এক গ্রাহকের শরীরের সর্বোচ্চ ৫০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া অন্য আহতদের মধ্যে রিংকুর ২১ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ এবং জসিমের আট শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসাধীন বাকিদের শরীরের এক থেকে ১৫ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছে।

আবাসিক সার্জন আরও জানান, সাকিব (১৭) নামের একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতদের স্বজনরা জানান, রাতে সেলুনে কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ভেতরে থাকা কারিগর ও গ্রাহকেরা বের হওয়ার সুযোগ পাওয়ার আগেই দগ্ধ হন। পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

একাত্তর/এসি
বায়ান্ন বাজার, তিপ্পান্ন গলির পুরান ঢাকা যেন এক রঙিন দুনিয়া। ফিফা বিশ্বকাপের সেরাদের সেরা তারকারা যেন এই ঢাকার গলিতেই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন!
রাজধানীর পুরান ঢাকার নারিন্দা কাঁচাবাজার এলাকায় একটি বাসায় এসি’র গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে লাগা আগুনে একই পরিবারের বাবা-মা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার হাজী টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুরান ঢাকার লালবাগের ইসলামবাগে একটি প্লাস্টিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর