আর্জেন্টিনার জয় উদ্‌যাপনে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ১২:৫২ পিএম

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোনা শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম দীপ্ত চৌধুরী (২৬)। তিনি শহরের মালনী এলাকার বাদল চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর প্রতিটি জয়ের মতো এবারও শহরের শহীদ মিনার এলাকায় সমর্থকেরা জড়ো হয়ে বিজয় উদ্‌যাপন করছিলেন। বিভিন্ন এলাকা থেকে আসা শত শত সমর্থকের ভিড়ে মুখরিত ছিলো পুরো এলাকা। উল্লাসের এই মুহূর্তে দীপ্ত চৌধুরী শহীদ মিনার মোড়ের সিঙ্গার শোরুম সংলগ্ন একটি ভবনের ছাদে ওঠেন। তিনি ছাদ থেকে সমর্থকদের বিজয় উল্লাসের ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করছিলেন।

একপর্যায়ে অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুতস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। নিচে থাকা সমর্থকেরা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর শহীদ মিনার এলাকার আর্জেন্টিনার সমর্থকদের জয় উদ্‌যাপনের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয়। নিহত তরুণের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছবি তুলতে গিয়ে এভাবে এক তরুণের অকাল প্রাণহানির ঘটনায় শহরের বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

নেত্রকোনা মডেল থানার পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
নেত্রকোনায় বিদ্যুতস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছে আরেক ভাইও। রোববার (১১ অক্টোবর) সকালে জেলার কেন্দ্রয়া উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর