সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম

সৌদি আরবের দাম্মামে এক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে দাম্মামে খেজুর ব্যবসা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গলিপুর গ্রামের খলিফার বাড়ির আব্দুল মালেকের বড়ো ছেলে সজীব ও ছোট ছেলে সুজন।

পারিবার সূত্র জানায়, সজীব ও সুজন দুই ভাই দীর্ঘদিন ধরে সৌদি আরবের দাম্মামে খেজুরের ব্যবসা করতেন। তারা বিভিন্ন বাগান থেকে খেজুর সংগ্রহ করে প্রক্রিয়াজাত করার পর বাজারে বিক্রি করতেন। বুধবার রাতে একটি গাড়িতে খেজুর বোঝাই করে বাগান থেকে ফিরছিলেন তারা। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক-লরিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান।

রাতেই সৌদি আরবে থাকা তাদের সহকর্মীরা ফোনে দেশে পরিবারের কাছে এই মৃত্যুর খবর পৌঁছে দেন। বর্তমানে দুই ভাইয়ের মরদেহ দাম্মামের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দ্রুত দেশে আনার প্রস্তুতি চলছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পুরো গলিপুর গ্রামে গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে খলিফার বাড়ির চারপাশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। পরিবার যোগাযোগ করলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি আরও জানান, সরকারি বিধি-বিধান অনুযায়ী আর্থিক সহায়তার সুযোগ থাকলে তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মরদেহ ‍দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেবে জেলা প্রশাসন।

একাত্তর/এসি
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
সংসারের সচ্ছলতা ফিরিয়ে আনার স্বপ্ন নিয়ে প্রায় ছয় বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা মো. মহসিন (৩৮)।
কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর