ফাইনালের টিকিটের সর্বনিম্ন দাম ১০ হাজার ডলার!

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম

লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই মেগা ফাইনালের শেষ মুহূর্তের টিকিটের দাম আকাশ ছুঁয়ে এখন মহাকাশে পৌঁছে গেছে। কালোবাজারে বা টিকিট রিসেলিং প্ল্যাটফর্মে একেকটি টিকিটের দাম ১০ হাজার ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৬০ হাজার ডলার পর্যন্ত হাঁকানো হচ্ছে!

ফিফার অফিশিয়াল টিকিট রিসেল সাইটে শনিবার সকালে গোলপোস্টের পেছনের মাঝারি সারির আসনে সবচেয়ে সস্তা টিকিটের দাম ধরা হয়েছিল ৬,৪১১ ডলার। দুপুরের লাঞ্চের আগেই সেই টিকিটগুলো কর্পূরের মতো উড়ে যায়। গ্যালারির ওপরের দিকের সিটগুলোর দামও উঠেছে প্রায় ১০ হাজার ডলার।

আর একটু কাছ থেকে মেসির জাদু কিংবা স্পেনের টিকিটাকা দেখতে হলে গুনতে হচ্ছে ১৬ হাজার ডলার। তবে ভিআইপি বা স্পেশাল হসপিটালিটি সিটের লাক্সারি অভিজ্ঞতা নিতে চাইলে পকেট থেকে খসাতে হবে প্রায় ৬০ হাজার ডলার! সিটগিক এবং স্টাবহাবের মতো টিকিট বিক্রির নামী সাইটগুলোতেও গ্যালারির নিচের সারির সিটের দাম ৩৫ হাজার ডলার ছুঁইছুঁই করছে।

অনেকের কাছেই অবশ্য ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসির এই শেষ মহাকাব্যিক লড়াই এবং ফুটবলের নতুন বিস্ময়বালক লামিন ইয়ামালের দ্বৈরথ চোখের সামনে দেখার মূল্য এই বিপুল অর্থের চেয়েও অনেক বেশি।

আর্জেন্টিনা রাতে মাঠে নামছে তাদের চতুর্থ বিশ্বকাপ এবং টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে। ১৯৫৮ ও ১৯৬২ সালে পেলের ব্রাজিলের পর গত ৬০ বছরেরও বেশি সময় ধরে কোনো দেশ টানা দুবার বিশ্বকাপ জিততে পারেনি, আজ স্কালোনির দল সেই ইতিহাস ছোঁয়ার অপেক্ষায়। অন্যদিকে স্পেনের লক্ষ্য ২০১০ সালের পর তাদের দ্বিতীয় ট্রফি ঘরে তোলা।

চলতি বিশ্বকাপে ৮টি গোল এবং ৪টি অ্যাসিস্ট করে মেসির পা যেন এখনও আগুন ঝরাচ্ছে। ২০১৪ ও ২০২২ সালের পর ২০২৬ সালে এসে নিজের ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন এই জাদুকর। ফ্রান্সের এমবাপের সাথে ২২ গোল নিয়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে বসার লড়াইয়ের পাশাপাশি টুর্নামেন্টের গোল্ডেন বুটের দৌড়েও সমানে সমানে লড়ছেন মেসি।

চলতি বছরের মার্চে কাতারে অনুষ্ঠিতব্য ‘ফিনালিসিমা’ ম্যাচে এই দুই দলের মুখোমুখি হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে তা বাতিল হয়ে যায়। তবে ফুটবল বিধাতা হয়তো চেয়েছিলেন এই মহারণ যেন তেন কোনো মঞ্চে নয়, বরং বিশ্বকাপের ফাইনালের মতো মহিমান্বিত মঞ্চেই অনুষ্ঠিত হোক। আর সেই রূপকথা ইতিহাসের পাতায় সাক্ষী হয়ে থাকতে লাখ লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করছেন না ফুটবলপাগল ধনী ভক্তরা!

একাত্তর/এআরএস
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর