আর্জেন্টিনার হাসিতে অনেকের বুক জ্বলাতো: ডি পল

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন আলবিসেলেস্তেদের মাঝমাঠের মূল চালিকাশক্তি রদ্রিগো ডি পল।

পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনার বিরুদ্ধে ওঠা নানা ‘ষড়যন্ত্রের গুজব’ আর সমালোচকদের এক হাত নিয়ে এই ইন্টার মিয়ামি তারকা সোজা জানিয়ে দিলেন, আর্জেন্টিনার হাসি ও আনন্দ সহ্য করতে না পেরেই কিছু মানুষ এসব আজেবাজে রটনা ছড়িয়েছে!

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক আবেগঘন ও কড়া পোস্ট দিয়ে ডি পল লিখেছেন, আমাদের সবচেয়ে বড় কষ্ট হলো, আমরা কাপটা আর একবার দেশের মানুষের হাতে তুলে দিতে পারলাম না। কিন্তু আজ আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, কত শত মানুষ আমাদের এই পতনের জন্য ওত পেতে বসে ছিল! পুরো টুর্নামেন্ট জুড়ে ভিত্তিহীন সব ষড়যন্ত্রের গল্প তৈরি করা হচ্ছিল, যার মূল উদ্দেশ্য ছিল আর্জেন্টিনা যা অনুভব করছে, তা না পাওয়ার নিজের ভেতরের জ্বালা মেটানো!

উল্লেখ্য, বিশ্বকাপ চলাকালীন রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থে আর্জেন্টিনাকে রেফারির সুবিধা দেওয়া হচ্ছে বলে তীব্র সমালোচনা ও ষড়যন্ত্রের দাবি তুলেছিলেন কিছু ফুটবল বিশ্লেষক ও ট্রোলার। ডি পল মূলত তাদের দিকেই তীর ছুঁড়ে মেরেছেন।

সমালোচকদের কটাক্ষ করে আক্রমণাত্মক সুর বজায় রেখে ডি পল আরও লেখেন, আসলে আমাদের হাসি ওদের বুক জ্বালাত, আমাদের চলাফেরা আর ভাবসাব ওদের গায়ে ফোসকা ফেলত (পিসড দেম অফ)! কিন্তু এই বিষোদ্গার শুধু একটাই জিনিস বারবার প্রমাণ করেছে, আমাদের নীল-সাদা জার্সির প্রতি প্রেম ও আবেগ যে নকোনো ষোড়যন্ত্রকে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে।

প্রাক্তন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা ডি পল বিশ্বাস করেন, ‘স্কালনেতা’ (স্কালোনির আর্জেন্টিনা) ও দেশের ভক্তদের সম্পর্ক কেবল একটা ট্রফির ওপর নির্ভর করে না। এই অটুট ভালোবাসাই তাঁকে এই কঠিন সময় পার করার শক্ত জোগাচ্ছে। পোস্টের শেষে একবুক কষ্ট লুকিয়ে ডি পল লেখেন, এই হারের ক্ষত আমাকে অনেক দিন কষ্ট দেবে, কিন্তু আজ আগের যে কোনো সময়ের চেয়ে আমি নিজেকে আর্জেন্টাইন হিসেবে পরিচয় দিতে বেশি গর্ববোধ করছি!

মাঠের লড়াইয়ে বিশ্বসেরার মুকুট হারালেও, মাঠের বাইরের ষোড়যন্ত্রকারী আর ট্রোলারদের বিরুদ্ধে ডি পলের এই ‘সসি’ পাল্টা জবাব এখন ফুটবল পাড়ায় রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে!

একাত্তর/এআরএস
অবশেষে আকাশি-সাদা জার্সিতে দীর্ঘ দুই দশকের এক অবিশ্বাস্য রূপকথার চূড়ান্ত অবসান ঘটল। ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দলকে চিরতরে বিদায় জানিয়ে দিলেন। মঙ্গলবার...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে মঙ্গলবার রাতে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে যখন আকাশি-সাদা জার্সিতে জীবনের শেষ আন্তর্জাতিক রূপকথাটি লিখে ফেললেন লিওনেল মেসি, তখন কেবল আর্জেন্টিনাই নয়, বিষাদের চাদরে...
বুয়েনোস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন রাতে কেবল গ্যালারির আশি হাজার দর্শক কিংবা সতীর্থরাই কাঁদেননি, ফুটবল ঈশ্বর লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ে অশ্রুসজল হয়ে উঠেছিল তাঁর...
আকাশি-সাদা জার্সিতে লিওনেল মেসির মহাকাব্যিক বিদায়ী মঞ্চে মঙ্গলবার রাতে তৈরি হলো এক অবিস্মরণীয় ও রোমাঞ্চকর দৃশ্যপট! এস্তাদিও মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পুরো স্টেডিয়াম যখন প্রিয়...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর