জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না: শফিকুর রহমান

আপডেট : ২৪ জুলাই ২০২৬, ০২:৫৫ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও অন্যায় একসাথে চলবে না, নৈতিকতার প্রশ্নে জামায়াতে কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) ঢাকা জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

নেতাকর্মীদের সতর্ক করে আমির বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। ভুলত্রুটি চোখে পড়লে সাথে সাথে ধরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। 

গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, সংবিধান অনুযায়ী গণভোট অবৈধ হলে বর্তমান সরকারও অবৈধ। 

এ সময় সংবিধানের অপব্যবহার করলে সরকারের অস্তিত্ব থাকবে না বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন জামায়াত আমির। 

এদিকে জুলাই জাদুঘর খুলে না দেওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফ্যাসিবাদ আমলে নির্যাতনের শিকার সকলের দায়-দায়িত্ব সরকারের নেওয়ার দাবিও জানান। 

পাশাপাশি সীমান্তে বাড়াবাড়ি না করার জন্য প্রতিবেশী দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন সংসদের বিরোধীদলীয় নেতা।

আরবিএস
সংবিধান আঁকড়ে ধরে রেখে সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়ানো যায়নি উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সংবিধান খুঁজতে গিয়েই তো সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ তাড়াতে পারেননি। অনুমতি নিয়ে...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
জনগণের প্রয়োজনে আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন, গ্যাস-বিদ্যুৎ সঙ্কট...
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, কারিগরি প্রশিক্ষণ এবং দেশি-বিদেশি শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার উদ্যোগ সরেজমিনে প্রত্যক্ষ করেছেন চার বন্ধুপ্রতীম দেশের...
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের নতুন তারিখ চূড়ান্ত করা হয়েছে। পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হবে।
যান্ত্রিক ত্রুটির কারণে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। তবে ইতিমধ্যে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হয়েছে এবং বাকি অংশেও দ্রুত...
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে করা মন্তব্য কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক, দেশজুড়ে উগ্রবাদী তৎপরতা ও রাজনৈতিক সহিংসতার খবরের মধ্যে সরকারের সার্বিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর