মোহাম্মদপুরে ১৬ মামলার আসামি ‘কাইল্লা সুমন’ অস্ত্রসহ গ্রেপ্তার

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৭:৩৬ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা বাদলের বড় ভাই সুমন ওরফে ‘কাইল্লা সুমন’কে পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। 

রোববার (২৬ জুলাই) মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় অভিযান পরিচালনা সুমন ওরফে কাইল্ল সুমনকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলের দিকে অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। 

গ্রেপ্তারের পর অবৈধ অস্ত্রের বিষয় জানতে চাইলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের বিষয়ে তথ্য গোপন করার চেষ্টা করলেও পরে স্বীকার করেন যে, তার চাঁদ উদ্যান এলাকার বাসায় একটি অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৯টার দিকে চাঁদ উদ্যানের বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি চাঞ্চল্যকর মামলাসহ একাধিক মামলায় তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, ২০২৪ সালের অক্টোবর মাসে দায়ের হওয়া একটি চাঁদাবাজি মামলার (মামলা নং-২৯) চার নম্বর আসামি ছিলেন সুমন। ওই মামলায় মোট ২৯ জনকে আসামি করা হয়। তিনি আদালত থেকে জামিনে না থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসা থেকে বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, সুমনের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। 

এছাড়াও মোহাম্মদপুর থানায় তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে একটি মামলা হয়েছে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সুমন এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বাড়ি দখলসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। সন্ত্রাসীদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না বলেও জানান তারা।

আরবিএস
ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করার দেড় মাসের মাথায় সেই আদেশ প্রত্যাহার করে নিলো সরকার।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজবাড়ীতে মাদক কেনাবেচার তথ্য পেয়ে অভিযান চালাতে গিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। এ সময় বিভিন্ন মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক পদে নিয়োগ দিয়েছে সরকার।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এ প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো চট্টগ্রামের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় প্রধান আসামি শেখ মুরাদসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রধান আসামির কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর