মন্ত্রণালয়গুলোতে পরিবর্তন আসেনি, শুধু প্রধানমন্ত্রীর মধ্যে দেখা যাচ্ছে: মির্জা ফখরুল

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:১৪ পিএম

গত কয়েক মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাঠামোতে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে প্রধানমন্ত্রীর মধ্যে সেই পরিবর্তনের প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন আনা সম্ভব হলেই কেবল ‘জুলাই গণ-অভ্যুত্থান’ পূর্ণ সফলতা পাবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজধানীর ডিএফপি অডিটোরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যার যার অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তন আনলেই জুলাই গণ-অভ্যুত্থান সার্থক হবে। জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের প্রতি যদি আমরা সঠিক মূল্যায়ন ও সম্মান প্রদর্শন করতে না পারি, তবে গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা নস্যাৎ হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য একটি সত্যিকারের গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা।

একই আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মূল চেতনা সঠিকভাবে বাস্তবায়িত হয়নি বলেই দেশকে আজ জুলাই গণ-অভ্যুত্থানের মতো বড়ো রক্তক্ষয়ী অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের মহান সংগ্রাম ও চেতনাকে রাজনৈতিক সুবিধা নিতে অনেকে একটি লাভজনক ‘প্রকল্পে’ রূপান্তর করেছিলো। আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে, যেন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠী নতুন করে জুলাই গণ-অভ্যুত্থানের আবেগ ও চেতনাকে নিজেদের ‘প্রকল্প’ বানিয়ে ফায়দা লুটতে না পারে।

সভার সমাপনী পর্বে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 
বিএনপিকে এমন একটি গণতান্ত্রিক দলে পরিণত করতে চান, যা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে...
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের সদ্য পদত্যাগী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হয়েছে। ড. আবদুল মঈন খানের প্রস্তাবে এবং গয়েশ্বর...
রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী হিসেবে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ...
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর