গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম

পোশাক খাতের শ্রমিকদের সর্বনিম্ন বেতন পুনর্বিন্যাসের লক্ষ্যে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার।

রোববার (১ নভেম্বর) সকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী জানান, তৈরি পোশাক খাতের সার্বিক পরিস্থিতি ও শ্রমিকের জীবনযাত্রার ব্যয় বিবেচনার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গঠিত নিম্নতম মজুরি বোর্ড মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিদের সঙ্গে দফায় দফায় বৈঠকের মাধ্যমে দ্রুততম সময়ে নতুন মজুরি কাঠামোর সুপারিশ তৈরি করে সরকারের কাছে জমা দেবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদকে প্রধান করে পাঁচ সদস্যের এই মজুরি বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অন্য সদস্যরা হলেন— মালিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব ও বিজিএমইএ-এর পরিচালক এবিএম সামছুদ্দিন; এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস এন্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গত তিন দিন ধরে আমরা আলাপ-আলোচনা চালিয়েছি। সরকারকে অস্থিতিশীল করতেই একটি মহল শ্রমিকদের ব্যবহার করছে। এই ঘোষণার মাধ্যমে শ্রমিকদের দাবি আদায় হবে।

তিনি আরও বলেন, সরকার ইতিমধ্যে নিম্নতম মজুরি বোর্ডের সদস্য নিয়োগ সম্পন্ন করেছে। এই বোর্ডের মাধ্যমেই দ্রুত সময়ের মধ্যে মজুরি নির্ধারণ করা হবে। ফলে যারা আন্দোলনে আছেন, আশা করি তারা রাস্তা ছেড়ে দেবেন। যারা পরিবেশ অস্থির করার চেষ্টা করছে তারা প্রকৃত শ্রমিক নয়; পরিকল্পিতভাবে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আগামী ডিসেম্বরকে লক্ষ্য করে এসব করছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বোর্ডের সুপারিশ এবং সকল পক্ষের সাথে পর্যালোচনার ভিত্তিতে শিগগিরই তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য নতুন বেতন স্কেল নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ করা হবে।

একাত্তর/এসি
গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি নির্ধারণে রোববারই (১ নভেম্বর) গঠন করা হবে মজুরি বোর্ড। এই অবস্থায় শ্রমিকদের আর আন্দোলনে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল...
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধের দাবিতে রাজধানী ঢাকার প্রবেশমুখ গাজীপুর এবং সাভারের আশুলিয়ায় তুমুল বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। আন্দোলনের মুখে...
অবসরের পর তৈরি পোশাক শ্রমিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার তাদের জন্য পেনশন প্রকল্প চালুর পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শ্রমিকদের নানান সুযোগ-সুবিধা সুবিধা বাড়ানোসহ বেশকিছু সংশোধনী এনে জাতীয় সংসদে পাশ হয়েছে ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল, ২০২৩।
২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর নতুন দিন...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আখতারুজ্জামানকে জামিন দিয়েছে হাইকোর্ট।
সিটি করপোরেশন এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের জন্য ‘ই-রিকশা চলাচল বিধিমালা ২০২৬’ সংক্রান্ত নীতিমালা নিয়ে আসছে সরকার। নতুন এই বিধিমালা অনুযায়ী,...
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আর আমি পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর