ইরানের হাতে নতুন অস্ত্র, সাতশ’র বেশি টার্গেট চিহ্নিত!

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ এএম

যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে নতুন করে কোনো হামলা চালানো হলে তার জবাবে কোনো ধরনের ভৌগোলিক সীমারেখা মানা হবে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এ লক্ষ্যে মধ্যপ্রাচ্যসহ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদকে যেন আক্রমণের আওতায় আনা যায়, সে উদ্দেশ্যে নিজের সামরিক বাহিনীকে তাদের ‘টার্গেট ব্যাংক’ বা লক্ষ্যবস্তুর তালিকা অবিলম্বে হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি।

তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি রসুল সরদার জানিয়েছেন, ইরানি কর্মকর্তারা পুরো মধ্যপ্রাচ্য ও তার আশপাশের অঞ্চলে ৭০০টিরও বেশি নতুন কৌশলগত স্থান ও স্থাপনাকে লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছেন। এর মধ্যে শুধু মার্কিন সামরিক ঘাঁটিই নয়, বরং মধ্যপ্রাচ্যে সক্রিয় বড় বড় মার্কিন কোম্পানি ও তাদের ডিজিটাল ভৌত অবকাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে।


চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরান আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোর ওপর হামলা জোরদার করেছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর, কুয়েত ও জর্ডানের ঘাঁটি এবং ইরাকের আধাস্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের এরবিলের কৌশলগত পয়েন্টগুলোতে ইতিমধ্যে হামলা চালিয়েছে ইরানি বাহিনী। এছাড়া হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে আগুন জ্বালিয়ে দিয়ে গুরুত্বপূর্ণ নৌপথে আঘাত হেনেছে তেহরান।

ইতোপূর্বে ইরানের রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরসিজি) ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজনের কেন্দ্রীয় ডাটা অবকাঠামো ধ্বংস করার দাবি করেছিলো। সর্বোচ্চ নেতার সাম্প্রতিক এই নির্দেশনার অর্থ হলো, ইরান এখন আর শুধু সামরিক ঘাঁটির ওপর সীমিত থাকবে না; বরং প্রতিপক্ষের যে কোনো ধরনের ভৌত ও কৌশলগত সম্পত্তিকে লক্ষ্যবস্তু বানাতে তারা বিন্দুমাত্র দ্বিধা করবে না।


এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মহসেন রেজাই সামাজিক মাধ্যমে এক বার্তায় সতর্ক করে বলেছেন, সর্বোচ্চ নেতার এই আদেশ অনুযায়ী যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে এবার ‘নতুন প্রযুক্তি ও বিধ্বংসী অস্ত্র’ ব্যবহার করা হবে। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। যদি এই শর্তগুলো মানা হয়, তবেই শুধু কূটনীতির দরজা খোলা থাকবে।

কাতারের মধ্যস্থতায় যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নেপথ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার প্রচেষ্টা চলছে, ঠিক সেই মুহূর্তে সর্বোচ্চ নেতার এই আক্রমণাত্মক বারতায় চরম দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে। খামেনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্র যদি এবার ইরানে নতুন করে কোনো হামলা চালায়, তবে কূটনীতির পথ চিরতরে বন্ধ হয়ে যাবে এবং যুদ্ধ কখন থামবে বা কোন শর্তে থামবে, তা একমাত্র ইরানই নির্ধারণ করবে।

তথ্যসূত্র: আল জাজিরা

একাত্তর/এআরএস
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো গোপন চিঠি এবং দ্বিপক্ষীয় শান্তি আলোচনা প্রসঙ্গে অবশেষে মুখ খুলেছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাই...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাশম দ্বীপের কাছে দুটি ইরানি বেসামরিক মাছ ধরার ট্রলারে অন্যায়ভাবে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এই হামলায় ট্রলারের এক জেলে গুরুতর আহত হয়েছেন এবং...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও পারস্য উপসাগরে নৌ-অবরোধের তোয়াক্কা না করে ২০০ কোটি ডলারেরও বেশি মূল্যের অস্ত্র উপাদান, বিস্ফোরক ও সামরিক যানবাহন আমদানির এক বিশাল ও গোপন নেটওয়ার্ক...
যুদ্ধের ভয়াবহতা কেবল গুঁড়িয়ে যাওয়া ভবন কিংবা প্রাণহানির শুষ্ক পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকে না; যুদ্ধের নির্মমতায় হারিয়ে যায় মানুষের একেকটি পরিবার, অফুরন্ত ভালোবাসা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বেঁচে থাকার...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন ও চাঞ্চল্যকর মোড় উন্মোচিত হয়েছে। তুরাগ নদ সংলগ্ন টঙ্গীর মাজার বস্তি এলাকায় যাওয়ার ঠিক আগে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্ট...
স্ট্যামফোর্ড ব্রিজের কানে তালা লাগানো সিটি বাজানো আর চেলসি সমর্থকদের দুয়োধ্বনির মাঝেই ধীরপায়ে এবং নিথর মুখে টানেলের দিকে হেঁটে গেলেন লিসান্দ্রো মার্তিনেজ।
ম্যানচেস্টার সিটির অপরাজেয় দুর্গে আঘাত হেনে প্রিমিয়ার লিগে রূপকথার এক জয় তুলে নিল ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন! ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ হজম করতে হলো এনজো...
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যেন বাইশ গজে রোমাঞ্চের এক তুফান বয়ে গেল! ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার দেওয়া পাহাড়সম ৩২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফখর জামানের অনবদ্য সেঞ্চুরি এবং শেষ দিকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর