মিরপুর ও কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুর এবং গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক অবরোধের কারণে উভয় এলাকাতেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ পথচারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরসহ আশপাশের এলাকায় শ্রমিকেরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন।

পল্লবী থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন সাংবাদিকদের জানান, সকাল থেকে পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দাবি জানাচ্ছেন। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে বিক্ষোভ শুরু হলেও পরবর্তীতে শ্রমিকেরা ১১, ১২ নম্বর ও প্রশিকা মোড় এলাকায় অবস্থান নেন। এতে এসব এলাকার যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এর আগে শনিবার শাহ আলী ও কালশী এলাকার দুটি কারখানায় ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল।

অপরদিকে, একই দাবিতে রোববার সকাল ৯টা থেকে গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ ও শফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। শ্রমিক আন্দোলনে আশপাশের ৮ থেকে ১০টি কারখানা ছুটি ঘোষণা করা হলে হাজার হাজার শ্রমিক লাঠিসোঁটা হাতে মহাসড়কে নেমে পড়েন।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, সকাল থেকে মহাসড়কে অবস্থান নেওয়ার কারণে যান চলাচল বন্ধ রয়েছে। তবে সাভার-আশুলিয়া হয়ে মহাসড়ক চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, কোনাবাড়ী, সফিপুর ও কালিয়াকৈরের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখতে শিল্প পুলিশের সঙ্গে বিজিবি মোতায়েন করা হয়েছে। আপাতত পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন থাকলেও পরিস্থিতি অনুযায়ী সদস্য সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

শনিবার দুপুর থেকেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদিনও এলাকার অন্তত ২০টি কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, অযৌক্তিক ‘ব্ল্যাকলিস্টিং’ বন্ধ এবং ছাঁটাই তৈরি পোশাক শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে গাজীপুরের পর এবার রণক্ষেত্রে পরিণত হয়েছে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চল। শনিবার...
গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। তারা চন্দ্রা-নবীনগর সড়কের চক্রাবর্তী এলাকায় বিক্ষোভ করছেন।
বেতনের দাবিতে টানা তিন দিন গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ-বিক্ষোভ করা টিএনজেড গ্রুপের পোশাক শ্রমিকরা বকেয়া বেতন পেয়েছেন। তাদের এক মাসের পাওনা বাবদ মোট সাত কোটি ৬৮ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে।
২০১৩ সালে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। শুনানি পিছিয়ে আগামী ১২ নভেম্বর নতুন দিন...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আখতারুজ্জামানকে জামিন দিয়েছে হাইকোর্ট।
সিটি করপোরেশন এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচলের জন্য ‘ই-রিকশা চলাচল বিধিমালা ২০২৬’ সংক্রান্ত নীতিমালা নিয়ে আসছে সরকার। নতুন এই বিধিমালা অনুযায়ী,...
দৈনিক ‘আমার দেশ’ পত্রিকা এবং এর সম্পাদক মাহমুদুর রহমানের তীব্র সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, ‘আমার দেশ কোনো পত্রিকা না, আর আমি পত্রিকা ছেঁড়ার মতো ভুল করতে পারি না।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর