হাইকোর্টে আখতারুজ্জামানের জামিন

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০১:০৭ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে করা মামলায় কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জামায়াত নেতা আখতারুজ্জামানকে জামিন দিয়েছে হাইকোর্ট।

রোববার (১ নভেম্বর) বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে গত দুই অক্টোবর বিকেলে রাজধানীর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে চার অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছিলো।

মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত এক অক্টোবর সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৮ ফ্লাইটে মদিনা থেকে ওমরাহ পালনে আসা জামায়াতের ৩৪ জন প্রতিনিধি শাহজালাল বিমানবন্দরে পৌঁছান। সে সময় আগমনী যাত্রীদের বাড়তি চাপ থাকায় ট্রলি সংগ্রহ ও জমজমের পানি সরবরাহে বিলম্ব ঘটে। এতে উপস্থিত কয়েকজন যাত্রী উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে বিমানবন্দরে দায়িত্বরত নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন।

এজাহারে অভিযোগ করা হয়, সে সময় আখতারুজ্জামান নির্বাহী পরিচালকের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং ‘অত্যন্ত রূঢ়, অশালীন ও অকথ্য ভাষায়’ গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তিনি ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন ও বিমান ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করেন এবং মারমুখী আচরণ দেখান।

ঘটনার পর সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আখতারুজ্জামান বিমানবন্দরের নির্বাহী পরিচালককে উদ্দেশ্য করে অত্যন্ত উত্তপ্ত বাক্যবিনিময় করছেন। ওই ঘটনার পরপরই তার বিরুদ্ধে শাহজালাল বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে মামলা দায়ের করা হয়।

একাত্তর/এসি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা প্রদান, কর্মকর্তাদের গালাগাল, লাঞ্ছিত করা ও চরম বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.)...
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা আছে। তবে এর প্রভাবে বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঢাকা ও বিভিন্ন স্থানে চলমান তাপপ্রবাহ আরও...
ঢাকার গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো এবং যানজট কমাতে ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের আওতায় নতুন ছয়টি রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু হয়েছে।
রাজনীতিকে সংসদকেন্দ্রিক করার আহবান জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদের মধ্য দিয়েই দেশের সব রাজনৈতিক ও জাতীয় সমস্যার সমাধান হওয়া উচিত। ফ্যাসিস্ট-পরবর্তী সময়ে দেশে...
‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বস্তায় বস্তায় টাকা লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে সশরীরে হাজির হয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর