প্রকাশ্যে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার দ্বিতীয় ট্রেলার

ডক্টর ডুমের চরিত্রে ডাউনি!

 

আপডেট : ১৫ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর দ্বিতীয় ট্রেলার উন্মোচন করেছে মার্ভেল স্টুডিও। ডিজনির জনপ্রিয় 'D23' ফ্যান কনভেনশনে প্রকাশিত দুই মিনিটের এই ঝলকটিতে ডক্টর ডুম চরিত্রে রবার্ট ডাউনি জুনিয়রের ভয়াবহ রূপ এবং মার্ভেলের সব সুপারহিরোদের একত্রিত হওয়ার এক মহাকাব্যিক লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

ট্রেলারের শুরুতে ভানেসা কার্বি অভিনীত 'সু স্টর্ম' (ইনভিজিবল ওম্যান)-কে ডক্টর ডুমের বিপজ্জনক রূপান্তর নিয়ে সতীর্থ হিরোদের সতর্ক করতে দেখা যায়। এরপরই এক ধ্বংসপ্রাপ্ত ল্যান্ডস্কেপে পেড্রো পাস্কালের 'রিড রিচার্ডস' (মিষ্টার ফ্যান্টাস্টিক) এবং ডক্টর ডুমের মধ্যে এক টানটান সংলাপ ও মুখোমুখি লড়াই ফুটে ওঠে।


ট্রেলারের অন্যতম প্রধান আকর্ষণ ছিল ক্রিস হেমসওয়ার্থের 'থর' এবং ডক্টর ডুমের সংঘাত। থর ডক্টর ডুমকে হুঙ্কার দিয়ে বলেন যে, দয়া পাওয়ার আগেই সে নরকের শাস্তি প্রার্থনা করবে! তবে থরের শক্তিশালী আক্রমণ ও তাঁর বিখ্যাত অস্ত্র 'স্টর্মব্রেকার' খুব সহজেই আটকে দেয় ডক্টর ডুম। উল্টো সবুজ এনার্জি ব্লাস্ট দিয়ে থরকে প্রতিহত করে নিজের শক্তির জানান দেয় এই খলনায়ক।

ট্রেলারে ডক্টর ডুমকে এক্স-মেন সিরিজের বিখ্যাত দৈত্যাকার 'সেন্টিনেল' রোবট বহরের নেতৃত্ব দিতে দেখা যায়। নিজের সংকল্প স্পষ্ট করে ডুম ঘোষণা করেন, ‘নরক আমার কথায় চলে, কারণ আমিই ডুম’।


ডক্টর ডুমের এই ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে গোটা মার্ভেল মহাবিশ্বের সুপারহিরোরা একজোট হচ্ছেন। এই সিনেমায় অ্যাভেঞ্জার্স, ফ্যান্টাস্টিক ফোর, থান্ডারবোল্টস এবং এক্স-মেন দলের সদস্যরা একসাথে লড়াইয়ে নামবেন।

'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'-এ টনি স্টার্কের মৃত্যুর পর এই ছবির মাধ্যমে নতুন এক খলচরিত্রে মার্ভেল ইউনিভার্সে প্রত্যাবর্তন করছেন রবার্ট ডাউনি জুনিয়র। এছাড়া স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ইভান্স এবং থর চরিত্রে ক্রিস হেমসওয়ার্থ ফিরছেন। ছবিতে পল রুড (অ্যান্ট-ম্যান), লেটিশিয়া রাইট (ব্ল্যাক প্যান্থার), সেবাস্টিয়ান স্ট্যান (উইন্টার সোলজার), টম হিডেলস্টন (লোকি) এবং সিমু লিউ (শাং-চি) সহ একঝাঁক তারকাকে দেখা যাবে।


'ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস' থেকে পেড্রো পাস্কাল, ভানেসা কার্বি, জোসেফ কুইন এবং ইবন মস-বাখরাখ তাঁদের নিজ নিজ চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি থান্ডারবোল্টস দল থেকে ফ্লোরেন্স পিউ (ইয়েলেনা বেলোভা), ডেভিড হারবার, লুইস পুলম্যান, ওয়াইট রাসেল এবং হান্নাহ জন-কামেনকে দেখা যাবে।

সবচেয়ে বড় চমক হিসেবে ফক্সের এক্স-মেন ফ্র্যাঞ্চাইজি থেকে প্যাট্রিক স্টুয়ার্ট (প্রফেসর চার্লস জেভিয়ার) ও ইয়ান ম্যাককেলেন (ম্যাগনেটো) সহ জেমস মার্সডেন, কেলসি গ্রামার, রেবেকা রোমিন, অ্যালান কামিং এবং চ্যানিং টেটামও এই ছবিতে অংশ নিচ্ছেন।

আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেলের এই মেগা বাজেটের সিনেমাটি।

তথ্যসূত্র: এনডিটিভি

একাত্তর/এআরএস
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে জুমার প্রার্থনার সময় একটি মসজিদে হামলা চালিয়ে বেশ কয়েকজন মুসল্লিকে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। সহিংস অপরাধী চক্রের উপদ্রবে জর্জরিত এই অঞ্চলে...
নতুন মৌসুমে শিরোপা পুনরুদ্ধারের হুঙ্কার দিয়ে মাঠে নামা ম্যানচেস্টার ইউনাইটেড প্রথম ম্যাচেই খেলো বিশাল এক আছাড়! ২০১৭ সালের পর প্রথমবার প্রিমিয়ার লিগে উঠে আসা ‘পুচকে’ হাল সিটির কাছে এমকেএম স্টেডিয়ামে...
অভিনেত্রী হেইডেন পেনেটিয়ার মৃত্যুর পর গ্লামার জগতের সঙ্গে মাদকাসক্তের বিষাক্ত সম্পর্কের বিষয়টি আবারও লাইম লাইটে। ক্রমেই বেরিয়ে হলিউডের ঝলমলে আলো ও আড়ালের সব অন্ধকার। মাত্র ১৬ বছর বয়সে যখন জনপ্রিয়...
যশোরে বাওড়ে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে জেলার মণিরামপুর উপজেলার পারখাজুরা বাওড়ে এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর