ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস গ্রাহকদের অর্ধেকের লাইনেই ছিদ্র!

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২২ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক গ্যাস গ্রাহকের মধ্যে প্রায় অর্ধেক গ্রাহকের সরবরাহ লাইনেই রয়েছে ঝুঁকিপূর্ণ লিক বা ছিদ্র! এর ফলে প্রতিদিন বিপুল পরিমাণের মূল্যবান প্রাকৃতিক গ্যাস অনবরত অপচয় হচ্ছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) পরিচালনা ও বিতরণ বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক সম্প্রতি এক জরিপের তথ্য তুলে ধরে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিডিসিএল সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া শহরে স্থাপিত গ্যাস পাইপলাইনগুলো প্রায় ৪০ বছরেরও বেশি পুরানো। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, বেশিরভাগ আবাসিক গ্রাহকের আঙিনা ও বাসাবাড়িতে থাকা জিআই পাইপলাইনে নানা স্থানে ছিদ্র তৈরি হয়েছে, যা দিয়ে অনবরত গ্যাস বের হয়ে বাতাসে মিশে যাচ্ছে।

কর্মকর্তারা জানান, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে গ্রাহকদের প্রকৃত চাহিদা যেখানে দৈনিক প্রায় ৬ মিলিয়ন ঘনফুট গ্যাস, সেখানে সরবরাহ করা হচ্ছে প্রায় ৯ থেকে ১০ মিলিয়ন ঘনফুট। অতিরিক্ত প্রায় ৩ থেকে ৪ মিলিয়ন ঘনফুট গ্যাস মূলত এই অনাকাঙ্ক্ষিত ছিদ্র দিয়েই অপচয় হচ্ছে।

লিক চিহ্নিত ও দূর করতে বর্তমানে বিজিডিসিএল’র দুটি পৃথক টিম মাঠে কাজ করছে। একটি দল গ্রাহকদের বাসাবাড়ির জিআই লাইন পরীক্ষা করে লিক পাওয়া গেলে গ্রাহককে চিঠি দিচ্ছে। চিঠিতে বিজিডিসিএল’র তালিকাভুক্ত ‘এএনডিসি’ ঠিকাদারের মাধ্যমে দ্রুত নিজ উদ্যোগে লাইন মেরামতের অনুরোধ জানানো হচ্ছে।

দ্বিতীয় দলটি রাস্তায় অবস্থিত ৪০ বছরের পুরানো এমএস পাইপলাইনের ছিদ্র বা ত্রুটি খুঁজে বের করে নিজ দায়িত্বে সংস্কার করছে।

তবে বাসাবাড়ির হাউজ লাইনের ছিদ্র মেরামতের ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে তীব্র অনীহা দেখা যাচ্ছে। যেহেতু আবাসিক গ্রাহকেরা ডাবল চুলার জন্য ফিক্সড রেটে প্রতি মাসে ১,০৮০ টাকা বিল পরিশোধ করেন, তাই নতুন করে টাকা খরচ করে নিজস্ব পাইপলাইন মেরামত করতে অনেকেই আগ্রহী হচ্ছেন না।

গ্রাহকদের এই মানসিকতা বদলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রকৌশলী শফিকুল হক বলেন, এই গ্যাস আপনার-আমার এবং পুরো দেশের সম্পদ। ছিদ্র দিয়ে যে গ্যাস বের হচ্ছে, তা কারোই কাজে আসছে না, অথচ জাতীয় অপচয় ঘটছে। গ্রাহকেরা যদি নিজ খরচে দ্রুত এগুলো মেরামত করেন, তবেই গ্যাসের অপচয় রোধ হবে এবং সবাই নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ পাবেন।

তিনি আরও সতর্ক করে দিয়ে বলেন, লাইন মেরামতের নামে বিজিডিসিএল’র কোনো ঠিকাদার, দালাল বা তৃতীয় পক্ষ যদি অতিরিক্ত বা অনৈতিক সুবিধা দাবি করে, তবে যেন সরাসরি গ্যাস অফিসে লিখিত অভিযোগ জানানো হয়। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

একাত্তর/এআরএস
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে সদর উপজেলার রামরাইল বাজার এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় জলাতঙ্ক প্রতিরোধে পথকুকুর ও বিড়ালকে গণহারে টিকা দেওয়া হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্ত এলাকার শূন্যরেখা থেকে এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর