সেই স্ট্রিপ নাচ নিয়ে ২২ বছর পর মুখ খুললেন দিয়া মির্জা

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০৫:১৫ পিএম

প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে দেয়া সাক্ষাৎকারে তিনি ২০০৪ সালের 'তুমসা নেহি দেখা' সিনেমার একটি অন্তর্বাস পরা সাহসী গানের শ্যুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন।

শত শত পুরুষের সামনে ক্যামেরায় প্রায় পোশাকহীন হওয়ার পর কীভাবে তিনি নিজেকে বস্তুর মতো মনে না করে বরং উল্টো 'ক্ষমতায়িত' বোধ করেছিলেন, সেই গল্পই শোনালেন এই অভিনেত্রী।


দিয়া জানান, কোরিওগ্রাফার বৈভব মার্চেন্টের পরিচালনায় নির্মিত সেই গানটিতে তাকে একের পর এক পোশাক খুলতে হয়েছিল, যা শেষ পর্যন্ত গিয়ে ঠেকে শুধু ব্রা-প্যান্টিতে! দিয়া বলেন, সেখানে প্রায় ৫০০ জনের এক পুরুষ দর্শকমণ্ডলী ছিল এবং শুটিং ইউনিটের ২০০ জনের বেশি ক্রুও ছিলেন প্রায় সবাই পুরুষ। কিন্তু সেই গানটি আমাকে এমন কিছু শিখিয়েছে, যা আমার অন্য কোনো সিনেমা শেখাতে পারেনি।


দিয়া আরও যোগ করেন, আমি বুঝতে পেরেছিলাম যে পুরুষালি দৃষ্টি বা 'মেল গেজ' দিয়ে আমি মোটেই প্রভাবিত নই। নিজের নারীত্ব, সৌন্দর্যকে আমি নিজের মতো করে উদ্‌যাপন করতে পারি এবং ওই দৃষ্টির সামনে কখনোই নিজেকে ছোট বা অবমিত অনুভব করার সুযোগ নেই।


এই অভিজ্ঞতা দিয়ার জন্য ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী এক অনুভূতির সূচনা। তিনি বলেন, সেখানে ভাট সাব (মহেশ ভাট), অনুরাগ বসু এবং ইমরান হাশমি উপস্থিত ছিলেন। তারা সকলেই আমাকে উপলব্ধি করতে সাহায্য করেছিলেন যে, বিষয়টি শুধু সস্তা শারীরিক প্রদর্শন নয়, এর পেছনে আরও গভীর কিছু আছে।


উল্লেখ্য, সিনেমাটি প্রথমে অনুরাগ বসু পরিচালনা করতে শুরু করলেও পরবর্তীতে মোহিত সুরি এর কাজ শেষ করেন। প্রযোজক ছিলেন মহেশ ভাট ও মুকেশ ভাট। ইমরান হাশমি ও দিয়া মির্জার পাশাপাশি সিনেমাটিতে অনুপম খের, শরৎ সাক্সেনাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। পুরুষতান্ত্রিক মানসিকতার মুখে দাঁড়িয়ে নিজের শরীর ও সৌন্দর্যের ওপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার এই সাহসী অনুভূতির কথা এতদিন পর বেশ সাবলীলভাবেই প্রকাশ করলেন এই বলিউড সুন্দরী।

একাত্তর/এআরএস
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর