পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: জহির উদ্দিন স্বপন

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৯:৩১ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রতিটি নাগরিককে সম্পৃক্ত করে সারাদেশে শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। রোববার গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) প্রাঙ্গণে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় পাঁচ লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরে শিশু শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ, বৃক্ষরোপণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে জহির উদ্দিন স্বপন বলেন, সবুজ বাংলাদেশ গড়তে পাঁচ লাখ বৃক্ষরোপণের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ রেখে যেতে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে।

তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁর সময়েই পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খাল খনন ও বৃক্ষরোপণে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। বর্তমান সরকার সেই ধারাবাহিকতা বজায় রেখে পরিবেশবান্ধব কর্মসূচি এগিয়ে নিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নূরুল ইসলাম নয়ন বন উজাড় রোধ ও পরিচর্যার ওপর জোর দিয়ে বলেন, পরিবেশ সুরক্ষায় কেবল বৃক্ষরোপণ করলেই হবে না, সেই চারা গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবেশবান্ধব উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের প্রত্যেকে সোচ্চার হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

কৃষক দলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, কৃষি ও পরিবেশের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুগান্তকারী অবদানের বলেই দেশ খাদ্য উৎপাদনে স্বনির্ভরতার পথে এগিয়ে যায়।  ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ খাদ্য রপ্তানিকারক দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।

এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে এবং সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লবের সঞ্চালনায় আরও মধ্যে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সোলিম খান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান আব্দুস ছালাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুর রহিম, বারি’র মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রি’র মহাপরিচালক রফিকুল ইসলাম এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক কৃষিবিদ আতিকুর রহমান মিঠু।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বারি ও ব্রি ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তারা স্থানীয় শিশু শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি।
বৈদেশিক কর্মসংস্থান, তৈরি পোশাকশিল্পে নারীর অংশগ্রহণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দারিদ্র্য বিমোচনে বিশ্বে অনুসরণযোগ্য মডেল হয়ে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের। এ জন্য সামাজিক...
স্থপতিদের আন্তর্জাতিক স্বীকৃতি, কর্মসংস্থান এবং বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চার দিনের জাপান সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ২৬ অক্টোবর টোকিও সফরে যাবেন প্রধানমন্ত্রী।
মহালয়ার পুণ্য প্রভাতে দেড়শ শিল্পীর সম্মিলিত কণ্ঠে আগমনী গান এবং দেবী দুর্গা ও মহিষাসুরের পৌরাণিক কাহিনিনির্ভর নাট্য পরিবেশনায় উৎসবমুখর হয়ে উঠেছে নেত্রকোণার সাতপাই কালীবাড়ী প্রাঙ্গণ। সংগীত ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ৬৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর