অন্যকে ফাঁসাতে মেয়েকে গলা কেটে হত্যা, মায়ের মামলায় বাবার মৃত্যুদণ্ড

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৫:৩৪ পিএম

মৌলভীবাজারে প্রতিবেশীকে মামলায় ফাঁসাতে নিজ সাড়ে তিন বছরের কন্যাসন্তানকে গলা কেটে হত্যার দায়ে এক বাবার মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডিত বাবার নাম শরীফ আলী। তিনি জেলার কমলগঞ্জ উপজেলার পূর্ব ভানুবিল গ্রামের বাসিন্দা। নিহত শিশুটির নাম রুনা বেগম, বয়স তিন বছর।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) তোফায়েল আহমেদ জানান, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি ওই গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী সালেক মিয়াকে ফাঁসানোর পরিকল্পনা করেন শরীফ আলী। পরিকল্পনা অনুযায়ী তিনি ঘুমন্ত অবস্থায় নিজ শিশুকন্যা রুনা বেগমকে গলা কেটে হত্যা করেন।

এ ঘটনার পর শিশুটির মা নেকজান বিবি বাদি হয়ে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযুক্ত শরীফ আলীকে গ্রেপ্তার করলে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

দীর্ঘ ১২ বছর বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি শরীফ আলীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও জরিমানা অনাদায়ে দণ্ড দেয়। রায় ঘোষণার পর আসামিকে কড়া নিরাপত্তায় কোটের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। 

একাত্তর/এসি
কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির ছাত্রী জান্নাতুল তাজমিনকে (১৩) ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ভাড়া করা সিএনজিচালিত অটোরিকশায় বাসায় ফেরার পথে চালকের নির্মমতার শিকার হয় ওই...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর