মার্কিন অর্থনৈতিক যুদ্ধের জবাব দিতে প্রস্তুত ইরান

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০২:৫২ পিএম

আমেরিকা কর্তৃক ইরানের ওপর নতুন করে সর্বাত্মক চাপ ও সম্প্রসারিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি এবং তেহরানের অর্থনৈতিক লাইফলাইন বিচ্ছিন্ন করার হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির অর্থনীতি বিষয় মন্ত্রী, বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং পার্লামেন্টের স্পিকারসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা যৌথভাবে মার্কিন এই পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং আমেরিকা বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

ইরানের অর্থনীতি মন্ত্রী আলী মাদানিক জাদেহ জানিয়েছেন, তেহরান মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, শত্রুরা আমাদের বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাসী হামলা চালাতে চায়, কিন্তু আমাদেরও নিজস্ব কৌশল ও সামর্থ্য রয়েছে। আমরা জানি কীভাবে এই খেলা খেলতে হয়।


আইআরজিসি’র মুখপাত্র সরদার মহেবি মন্তব্য করেছেন যে, ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করাটাই সামরিক ময়দানে আমেরিকার পরাজয়ের একটি প্রত্যক্ষ ও পরোক্ষ স্বীকৃতি। তিনি বলেন, সামরিক ময়দানে জয়ী হলে আপনাদের নতুন করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে হতো না।

নতুন এই অর্থনৈতিক চাপ মোকাবেলায় ইরানের সরকার ও আইআরজিসি’র মধ্যকার যৌথ সহযোগিতাকেই মূল চাবিকাঠি বলে উল্লেখ করা হয়েছে। ইরানের জাতীয় ‘সরকার সপ্তাহ’ উদযাপন উপলক্ষে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বহুমুখী নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে জাতীয় প্রতিরোধ গড়ে তুলতে সরকার ও আইআরজিসির যৌথ সমন্বয়ই সবচেয়ে বড় শক্তি।

বিবৃতিতে বর্তমান অর্থনৈতিক সংঘাতকে শত্রুভাবাপন্ন দেশগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।


ইরানের সঙ্গে বাণিজ্য রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকিকে সম্পূর্ণ ‘ফাঁকা বুলি’ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি জানান, ইরানের বাণিজ্যিক অংশীদাররা এসব মার্কিন হুমকিকে সম্পূর্ণ অর্থহীন বলে গণ্য করেছে এবং তারা তা মানবে না বলে তেহরানকে আশ্বস্ত করেছে।

গালিবাফ আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসী নীতি অনুসরণ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশের ওপর ইরানের সঙ্গে বাণিজ্য না করার শর্ত চাপিয়ে দেওয়ার মতো অর্থনৈতিক সক্ষমতা বা অবস্থান ওয়াশিংটনের নেই।

তথ্যসূত্র: আল জাজিরা-ইরনা

একাত্তর/এআরএস
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল 'হরমুজ প্রণালী' নিয়ে যুক্তরাষ্ট্রকে চরম হুঁশিয়ারি ও খোলা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর