দল বেঁধে মহাকাশ ঘুরে এলেন তারা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৯ পিএম

পেশাদার নভোচারি না হয়েও স্পেস এক্সের ‘ইন্সপিরেশন ফোর’ রকেটে চড়ে মহাকাশ ঘুরে এলেন যুক্তরাষ্ট্রের চার নাগরিক। বিবিসি বলছে, দল বেঁধে মহাকাশ ভ্রমণের ঘটনা এই প্রথম। 

এই যাত্রায় বিলিয়নেয়ার জ্যারেড আইজাকম্যানের নেতৃত্বে অন্য যাত্রীরা হলেন, চিকিৎসক সহকারী হেইলি আর্সেনউক্স, ভূ-বিজ্ঞানী সিয়ান প্রক্টর এবং মহাকাশ তথ্য প্রকৌশলী ক্রিস সেমব্রোস্কি। জ্যারেড বিশেষ প্রতিযোগিতার মাধ্যমে এই তিনজনকে নির্বাচন করেন।

বিবিসি জানায়, স্পেস এক্সের একটি রকেট বুধবার ওই চার পর্যটককে নিয়ে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে পৃথিবী ছেড়ে যায়। তাদের সঙ্গে কোনো পেশাদার নভোচারী ছিলেন না। টানা তিন দিন পৃথিবীর কক্ষপথে পরিভ্রমণের পর স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সাতটার পর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করেন তারা।

image


তাদের পৃথিবীর বাইরে ভ্রমণের সুযোগ করে দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেস এক্স। মিশনটির নাম দেওয়া হয় ‘ইনসপাইরেশন ফোর’। স্পেস এক্স এ নিয়ে তৃতীয়বার সফল মহাকাশযাত্রা করলো।

ভ্রমণ শেষে শনিবার (১৮ সেপ্টেম্বর) আটলান্টিক মহাসাগরের বুকে নামার পর উচ্ছ্বসিত আইজ্যাকম্যান এক রেডিও বার্তায় বলেন, এটি একটি অসাধারণ যাত্রা ছিল।

মহাকাশযাত্রায় চার পর্যটকের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) কাছাকাছি যাওয়ার কোনো পরিকল্পনা ছিল না। তবে তারা ভূপৃষ্ঠ থেকে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় ওঠেন। পুরো অভিযানে কোনো সমস্যার মুখে পড়েননি তারা। 

তবে মহাকাশ ভ্রমণের জন্য তাদের বিপুল অর্থ গুনতে হয়েছে। তিন দিনের পর্যটনের ব্যবস্থা করে দিয়ে ইলন মাস্কের পকেটে ঢুকেছে ২০ কোটি মার্কিন ডলার। এর পুরোটা দিয়েছেন জ্যারেড আইজ্যাকম্যান। 


একাত্তর/এসি

শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর