বিএনপি মধ্যপন্থায় বিশ্বাসী, সমালোচনা করুন ভালোটা নেবো: আইনমন্ত্রী

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পিএম

গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন, বিরোধী ও স্বাধীন মতামত থেকে যেটা দেশের জন্য কল্যাণকর, সরকার সেটাই গ্রহণ করবে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিমতলী এলাকায় এশিয়াটিক সোসাইটি বাংলাদেশে আয়োজিত ‘এআইয়ের প্রভাব’ বিষয়ক সেমিনারে বক্তব্যদানকালে রাজনৈতিক প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, আপনারা সমালোচনা করুন। আপনারা আপনাদের মতামত দেবেন, আমরা আমাদের মতামত দেবো—এর মধ্য দিয়েই যেটা ভালো, সেটাই আমরা গ্রহণ করবো।

সেমিনারে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নানা ঝুঁকির কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী জানান, এআই সংক্রান্ত আইন প্রণয়নের বিষয় নিয়ে বর্তমানে সরকার প্রয়োজনীয় যাচাই-বাছাই চালিয়ে যাচ্ছে। এর কোনো অপব্যবহার যেন না হয়, সেদিকে কঠোর দৃষ্টি রাখা হচ্ছে।

একই সঙ্গে তিনি বিচারব্যবস্থায় এআই প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল না হতে সতর্ক করে দেন। বিচারকরা এআই-এর সহায়তা নিতে পারলেও সিদ্ধান্ত প্রদানে যেন স্বকীয়তা বজায় রাখেন, সে বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

মন্ত্রী বলেন, এআই এর প্রভাবে ভবিষ্যতে সবচেয়ে কঠিন ও চ্যালেঞ্জিং অবস্থায় পড়তে হবে বিচারব্যবস্থা ও কোর্ট-কাচারিকে। ফলে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে বিচারকসহ সংশ্লিষ্টদের এ বিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। 

সেমিনারে বক্তারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন। অনুষ্ঠানে আইনি পরিমণ্ডলে এআইয়ের প্রভাব, সম্ভাব্য ঝুঁকি ও আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

একাত্তর/এসি
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
জাতীয় ঐক্য গড়ে তোলা এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য অর্জনে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার দুপুরে, রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয়...
প্রকৃত মালিকের অজান্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভাড়ায় চালিত একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে তা বেচে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে ঢাকার মিরপুর এলাকা থেকে আত্মসাৎ করা গাড়িটি...
রাজধানী ঢাকার অত্যন্ত ব্যস্ত ও গুরুত্বপূর্ণ প্রবেশপথ ধউর-আশুলিয়া সড়কের যানজট নিরসন এবং দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে যোগাযোগের গতি বাড়াতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায়...
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর