অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল ও প্রবাসীদের সুরক্ষায় উদ্যোগ: শামা ওবায়েদ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পিএম

অভিবাসন প্রক্রিয়া সুশৃঙ্খল করা, নথি জালিয়াতি রোধ এবং দেশে ও বিদেশে অবৈধ সিন্ডিকেটের হাত থেকে বাংলাদেশিদের সুরক্ষায় সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 

তিনি বলেন, দেশের বিপুলসংখ্যক প্রবাসী এবং বিদেশে যেতে আগ্রহী অভিবাসী কর্মীদের জন্য সেবাগুলোকে আরও সুসংহত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি পৃথক অভিবাসন শাখা প্রতিষ্ঠা করেছে।

অভিবাসন-সংক্রান্ত আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের বিষয়টি মোকাবিলায় গতকাল অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকের ফলাফল সম্পর্কে বুধবার (১৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে শামা এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের প্রত্যাশী বাংলাদেশিরা প্রায়ই অসাধু মধ্যস্বত্বভোগী ও অবৈধ সিন্ডিকেটের প্রতারণার শিকার হন। এসব চক্র জাল নথি ব্যবহার করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সরকারি প্রক্রিয়াকে জটিল করে তোলে।

বৈঠকে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি অভিবাসন ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধান লক্ষ্য হলো, আরও বেশি বাংলাদেশি যাতে দক্ষ কর্মী হিসেবে বৈধভাবে বিদেশে যেতে পারেন এবং এ প্রক্রিয়াটি যাতে আরও সহজ হয়, তা নিশ্চিত করা।

তিনি আরও বলেন, এ উদ্যোগের সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর ফোকাল পয়েন্টদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে।

বৈঠকে পাসপোর্ট অধিদপ্তর, অভিবাসন কর্তৃপক্ষ, পুলিশ এবং স্বরাষ্ট্র, প্রবাসীকল্যাণ, বাণিজ্য, আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

শামা ওবায়েদ ইসলাম বলেন, সরকারের ‘এক নাগরিক, এক কার্ড’ উদ্যোগের আওতায় পর্যায়ক্রমে নাগরিকদের প্রয়োজনীয় তথ্য একটি কেন্দ্রীয় ডেটাবেজের আওতায় আনা হবে।

তিনি বলেন, এ ব্যবস্থা চালু হলে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সহজ হবে এবং সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের জাল নথি ব্যবহারের সুযোগ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ততদিন পর্যন্ত আমাদের নিশ্চিত করতে হবে, নাগরিকরা যেন যথাযথ ও যাচাই করা নথিপত্র নিয়ে বিদেশে যান।

সমন্বিত পদক্ষেপগুলো ইতিবাচক ফল বয়ে আনবে এবং আগামী দিনগুলোতে অভিবাসন-সংক্রান্ত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরবিএস
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে তার প্রথম ভাষণে জলবায়ু পরিবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বিদেশে পাচার হওয়া অর্থ ও সম্পদ পুনরুদ্ধারে বাংলাদেশ আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে তিনি পাচার হওয়া সম্পদ দেশে ফিরিয়ে আনতে সরকারের...
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠন বা ‘রিসেট’ করতে চায় বাংলাদেশ, তবে সারাক্ষণ ভারতকেন্দ্রিক কূটনীতিতে বন্দী থাকতে চায় না ঢাকা।  
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আগামী বছর ঢাকা ও নিউইয়র্কের মধ্যে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করার লক্ষ্যে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর