স্থানীয় নির্বাচন এ বছর শুরু হবে বলে মনে হচ্ছে না: প্রতিমন্ত্রী

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ এএম

নির্বাচন কমিশনের (ইসি) বক্তব্যের বরাত দিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলছেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে মনে হচ্ছে না। এ বছর নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই কম। আগামী বছরের প্রথম দিক থেকেই এই প্রক্রিয়া শুরু হতে পারে। 

তিনি জানান, ইউনিয়ন পরিষদ, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন—এই পাঁচ স্তরের নির্বাচনের জন্য বাজেটে ছয় হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং আগামী ছয় জুনের মধ্যে সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সংস্থা সমূহে ‘ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন’ সংক্রান্ত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, পাঁচ স্তরের মোট নির্বাচনের মধ্যে কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্যই খরচ হবে আনুমানিক দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৮০০ কোটি টাকা। 

প্রতিমন্ত্রী জানান, নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন, এ জন্য বরাদ্দ করা অর্থ চলতি অর্থবছরেই প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সময়সীমা নিশ্চিত করা হবে।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন যেহেতু এখনো কিছুটা দেরি, তাই এখনই সুনির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। তবে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এখনই স্থানীয় সরকার নির্বাচন কোনো ঝুঁকিতে পড়বে না বলেই মনে করেন তিনি। তবে তথ্য উপদেষ্টা কেন আশঙ্কা করছেন তা জানা নেই।

নির্বাচনের খবরের পাশাপাশি স্থানীয় সরকারের উন্নয়নমূলক এক বড়ো উদ্যোগের কথা জানান প্রতিমন্ত্রী। তিনি জানান, স্থানীয় সরকার বিভাগের অধীন সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ মোট ছয় হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করছে সরকার।

এ প্রকল্পের জন্য ইতিমধ্যে ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে। এখান থেকে আগামী ২০২৭ সালের জানুয়ারি মাস থেকে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। প্রাথমিকভাবে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও পরবর্তীতে তা বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত করা হবে বলে জানান তিনি।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী ছয় জুনের মধ্যে ইউনিয়ন পরিষদসহ (ইউপি) সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন...
আগামী ১২ নভেম্বর থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার একক...
দেশের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বাস্তবায়নে প্রাক্-প্রস্তুতিমূলক সভা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে সাতটি ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী...
নড়াইলে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন। 
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির লাগামহীন বিকাশ ও এর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দাবি উঠলেও, তাতে তীব্র বিরোধিতা প্রকাশ করেছেন মার্কিন...
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মহাআয়োজনে বিশ্বনেতাদের সামনে দাঁড়িয়ে নিজের সাফল্যের ঝুলি উজাড় করতে গিয়ে একের পর এক বিভ্রান্তিকর ও অবাস্তব দাবির পশরা সাজালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর