জাসদ কার্যালয়ে আটক অন্তত ৩০০, পল্টন থানায় নিয়ে যাচাই-বাছাই চলছে: পুলিশ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সেখানে ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন প্রায় ৩০০ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জাসদ কার্যালয়ে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে জাসদ কার্যালয়ে জাসদ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এক হয়ে গোপন বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ দ্রুত স্থানটি ঘিরে ফেলে এবং ছাত্র-জনতার সহায়তায় একযোগে অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে সন্দেহভাজন ব্যক্তিদের আটক করে থানায় নেওয়া হয়।

অভিযানের বিষয়ে ডিএমপির মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ জানান, খবর পেয়ে ছাত্র-জনতার সাহায্যে জাসদ কার্যালয়ে অভিযান চালিয়ে ২৮০ থেকে ৩০০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের আপাতত পল্টন থানায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আসা অভিযোগ যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

প্রাথমিকভাবে তাদের মূল উদ্দেশ্য জানা না গেলেও অভিযান পরিচালনার সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছিলো বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

একাত্তর/এসি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নতুন একটি বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। ভারত থেকে দেশে ফেরার ইচ্ছার অংশ হিসেবে তিনি এই পদক্ষেপ নিয়েছেন বলে মনে করা হচ্ছে। ২০২৪ সালে রাজনৈতিক...
আওয়ামী লীগের বিগত আমলের অপরাধের বিচার নিশ্চিত না করে দলটিকে রাজনীতিতে পুনর্বাসিত করার যেকোনো প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য...
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এ দেশের মানুষের ওপর চরম অন্যায়-অত্যাচার,...
ইতালির প্রায় ৬ হাজার ৩০০ স্কুল একই সঙ্গে ভুয়া বোমা হুমকির ই-মেইল পাওয়ার পর দেশটির বিভিন্ন এলাকায় স্কুল ভবনগুলো খালি করা হয়েছে। শুধু ইতালিই নয়, একই ধরনের বার্তা পাওয়ার কথা জানিয়েছে স্কটল্যান্ড ও...
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন...
সারের ডিলার নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি, দলীয় প্রভাব বিস্তার এবং দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে জাতীয় সংসদ। ডিলারশিপে সংসদ সদস্যদের পরিবারের সদস্যদের প্রাধান্য দেওয়া এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর