গণপিটুনিতে রেনু হত্যা মামলায় দুই শিশু আসামির বিচার শুরু

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:১৪ পিএম

ছেলেধরা সন্দেহে রাজধানীর বাড্ডা এলাকায় গণপিটুনিতে তাসলিমা বেগম রেনু হত্যা মামলার দুই শিশু আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছেন আদালত। ৮ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহার এই আদেশ দেন। অভিযুক্ত দুই শিশু জাফর ও ওয়াসিম এতদিন জামিনে ছিল।

গেল ১ এপ্রিল এই মামলার অন্য ১৩ আসামির বিরুদ্ধে  অভিযোগ গঠন করেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ওই আদালতে মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।

বাড্ডায় এক স্কুল প্রাঙ্গণে ‘ছেলেধরা’ গুজবে ২০১৯ সালের ২০ জুলাই পিটিয়ে হত্যা করা হয় রেনুকে। গত বছর ৭ সেপ্টেম্বর এই দুই শিশুসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

মামলার নথিতে দেখা যায়, এই মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রিয়া বেগম, হৃদয় ইসলামসহ তিনজন। জবানবন্দিতে তারা জানান, সেদিন ঘটনার উসকানি দিয়েছিলেন আসামি রিয়া বেগম। মামলার প্রধান আসামি সবজি বিক্রেতা হৃদয় ইসলাম প্রথমে রেনুকে লাঠি দিয়ে আঘাত করেন। আর প্রধান শিক্ষকের কক্ষ থেকে তাসলিমাকে চুলের মুঠি ধরে টেনেহিঁচড়ে বের করে এনে দেয়ালের সঙ্গে আঘাত করতে থাকেন জাফর।

২০১৯ সালের ২০ জুলাই সকালে উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাসলিমা তার চার বছরের মেয়ের ভর্তির বিষয়ে খোঁজ নিতে যান। সেখানে উপস্থিত কয়েকজন নারী তাকে ‘ছেলেধরা’ সন্দেহ করেন। এই গুজব দ্রুত বাইরে ছড়িয়ে পড়লে আশপাশ থেকে বিভিন্ন বয়সী কয়েক'শ নারী-পুরুষ স্কুল প্রাঙ্গণে ঢুকে পড়েন।

আরও পড়ুন: দেশের সব মোকামেই কমেছে চালের দাম

রেনুকে রক্ষা করতে দোতলায় প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে রাখা হলে কয়েকজন বিদ্যালয়ের কলাপসিবল গেট ভেঙে তাসলিমাকে টেনেহিঁচড়ে নিচে নামিয়ে পেটাতে শুরু করেন। প্রায় আধঘণ্টা নির্যাতনের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তাসলিমা। তাসলিমার ভাগনে সৈয়দ নাসির উদ্দিন ওই ঘটনায় অজ্ঞাতনামা ৪০০-৫০০ ব্যক্তিকে আসামি করে মামলা করেছিলেন।

নিহত তাসলিমা ইডেন কলেজ থেকে ডিগ্রি পাস করেছিলেন। পরে তিনি সরকারি তিতুমীর কলেজে ইতিহাসে স্নাতকোত্তর করেন।


একাত্তর/টিএ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
নবজাতকের সংবেদনশীল ত্বকের কথা মাথায় রেখে বাজারে নতুন ‘টুইংকেল নিউ বর্ন বেবি বেল্ট ডায়াপার’ নিয়ে এসেছে এসিআইয়ের জনপ্রিয় ব্র্যান্ড টুইংকেল। বিশেষ উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি এই ডায়াপারটি শিশুর যত্নকে...
দক্ষিণ এশিয়ায় পর্যটন খাতের সম্মানজনক প্ল্যাটফর্ম ‘সাউথ এশিয়ান ট্রাভেল অ্যাওয়ার্ডস ২০২৬’-এর দশম আসরে তিনটি মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের আতিথেয়তা শিল্প প্রতিষ্ঠান সায়মান হোটেল...
শিল্পখাতে নবায়নযোগ্য জ্বালানি শক্তির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে টেকসই উন্নয়নে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
দেশে হামের প্রাদুর্ভাব ও এর জটিল উপসর্গ নিয়ে আশঙ্কাজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম নিয়ে...
চোখের পলক না ফেললে বোঝার বোঝার এতটুকু সুযোগ নেই- সামনে দাঁড়িয়ে থাকা রূপসী কি কোনো মণ্ডপের মৃন্ময়ী প্রতিমা, নাকি সত্যিকারের কোনো রক্তমাংসের মানুষ! দেবী দুর্গার রাজকীয় সাজে এমনই এক চমকপ্রদ ও...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর