অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, মাদক ও নারীসহ ৮৪ জন আটক

আপডেট : ২০ অক্টোবর ২০২৬, ০৬:০১ পিএম

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহিরের মালিকানাধীন এবং স্বল্পমেয়াদে ভাড়া দেওয়া একটি থ্রিপ্লেক্স বাসায় গভীর রাতে সফল অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

অনলাইনের মাধ্যমে ভাড়া দেওয়া ওই বাসায় রাতভর ডিজে পার্টি ও অবৈধ মাদকসেবনের আসর বসত, এমন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষসহ মোট ৮৪ জনকে আটক করেছে ডিবি উত্তরের একটি দল।

পুলিশ হাউজিং-১ এলাকায় অবস্থিত ওই বাড়িটিতে সোমবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে এক আফগান নাগরিকও রয়েছেন বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আড়াই তলার থ্রিপ্লেক্স বাসাটি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের।

তিনি আন্তর্জাতিক সেবা প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে বাসাটি অতিথিদের কাছে ভাড়া দিয়েছিলেন। সেখান থেকে অবৈধভাবে ডিজে পার্টি পরিচালনা ও মাদকসেবনের অপরাধে ৮৪ জনকে আটক করা হয়েছে এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ মদ, গাঁজা, ইয়াবা, ইয়াবা সেবনের নানা সরঞ্জাম এবং কনডম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির জানান, অনলাইন প্ল্যাটফর্মে বাসাটির একটি অ্যাকাউন্ট চালু রেখে হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে এটি পরিচালনা করা হচ্ছিল। কো-হোস্ট মাহবুবুল আলমকে ইতোমধ্যে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এয়ারবিএনবির মাধ্যমে বাসাটি বুকিং দেয়া হলেও সেখান থেকে প্রাপ্ত আয়ের ৭০ শতাংশ সরাসরি পেতেন অতিরিক্ত ডিআইজি জহির নিজেই।

ডিবি পুলিশের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, কো-হোস্ট মাহবুবুল আলম আটক হওয়ার পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রভাব খাটিয়ে তদবিরও করেছিলেন ওই অতিরিক্ত ডিআইজি। ওই থ্রিপ্লেক্স বাড়িটিতে প্রায় প্রতি রাতেই অবৈধ মদ ও মাদকের উপচে পড়া আয়োজনে ডিজে পার্টি বসানো হতো।

চাঞ্চল্যকর এই ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আটকদের বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে।

একাত্তর/এআরএস
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর ভাটারায় অনলাইন অ্যাপ ‘এয়ারবিএনবি’-র মাধ্যমে ভাড়া দেয়া ট্রি-প্লেক্স বাসায় ডিবির ঝটিকা অভিযান, বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং ৮৪ নারী-পুরুষ আটকের চাঞ্চল্যকর ঘটনার পরপরই প্রশাসনিক ব্যবস্থা...
‘করব কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’- যেসব অপশক্তি এই মূলমন্ত্র ও জাতীয় নীতিতে বিশ্বাস করে না, তারা এখন দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে অভিযোগ করেছেন...
বাংলাদেশের পানিসঙ্কট নিরসন এবং কৃষি অবকাঠামোর বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্যে দেশের প্রধান দুটি নদী-পদ্মা ও তিস্তায় বিশাল ব্যারেজ নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে...
উচ্চ বেতনের চাকরির লোভনীয় আশ্বাসে কম্বোডিয়ায় গিয়ে অনলাইন স্ক্যাম সেন্টারের অন্ধকার জগতে আটকা পড়া ৩০ জন বাংলাদেশি অবশেষে দীর্ঘ মুক্তিকষ্ট শেষে দেশে ফিরে এসেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর