দীর্ঘায়িত যুদ্ধ ও কড়া দরকষাকষির কৌশলে ইরান

টার্গের্ট যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নিবাচন

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ এএম

আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজনৈতিকভাবে ব্যাকফুটে ঠেলে দিতে এবং ওয়াশিংটনের ওপর চাপ বাড়াতে ইচ্ছে করেই শান্তি আলোচনা দীর্ঘায়িত করছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের প্রতি গভীর অনাস্থা এবং নতুন করে সামরিক আক্রমণের আশঙ্কায় তেহরান দ্রুত কোনো চুক্তিতে সই করতে অনিচ্ছা প্রকাশ করছে বলে দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের তিন কর্মকর্তা ও একজন কূটনৈতিক বিশ্লেষক জানান, দীর্ঘ আট মাস ধরে চলা এই যুদ্ধ থামানোর কোনো ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়নি। বরং ইরান নতুন করে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে, আমেরিকার সাথে চুক্তির জন্য নয়। ধর্মীয় শাসনব্যবস্থা ধরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ তেহরান কোনো অবস্থাতেই ট্রাম্পকে একটি সহজ রাজনৈতিক উপহার বা বিজয় অর্জন করতে দেবে না। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, কোনো বেআইনি পদক্ষেপ ছাড়াই শুধু আলোচনা দীর্ঘায়িত করে আমেরিকার নির্বাচনে সরাসরি প্রভাব ফেলছে ইরান।


গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল ইরানে একের পর এক হামলা চালালে এই রক্তক্ষয়ী যুদ্ধের সূত্রপাত ঘটে। চলমান যুদ্ধের প্রভাবে মার্কিন বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি পাওয়ায় ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। জরিপ অনুযায়ী, আগামী ৩ নভেম্বরের কংগ্রেশনাল নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে চরম মূল্য দিতে হতে পারে। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহন পথ হরমুজ প্রণালী ইরান অবরুদ্ধ করে রাখায় বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে।

কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান একটি প্রস্তাব পেশ করেছে। যেখানে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তাদের সামুদ্রিক অবরোধ তুলে নেয়, তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করে, বাজেয়াপ্ত অর্থ ফেরত দেয় এবং সব ফ্রন্টে শত্রুতা বন্ধ করে, তবে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রস্তাবটি এখনও বহাল রয়েছে এবং বার্তা আদান-প্রদান চলছে। তবে ওয়াশিংটন শুরু থেকেই ইরানের বহু বছরের পরমাণু কর্মসূচি বাতিলের বিষয়টি টেবিলে আনতে চাপ দিয়ে যাচ্ছে।


ইরানের ভেতরে এই কৌশলের চড়া মূল্যও দিতে হচ্ছে। দীর্ঘস্থায়ী যুদ্ধাবস্থা এবং মার্কিন অবরোধের কারণে ইরানের রিয়াল মুদ্রার মান ডলারের বিপরীতে প্রায় ৩৫ শতাংশ কমেছে এবং বার্ষিক মূল্যস্ফীতি ৭৩.৬ শতাংশে পৌঁছেছে। তবে এসব অর্থনৈতিক সংকট সত্ত্বেও মার্কিন সরকারের ওপর বিন্দুমাত্র বিশ্বাস রাখতে পারছে না তেহরান। অতীতে একাধিকবার আলোচনার পথ মাঝপথে আটকে দিয়ে হামলা চালানোয় দুই দেশের আস্থা একদম শূন্যের কোঠায় নেমে এসেছে।

মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন বিশ্লেষকদের মতে, তেহরান মনে করে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল লক্ষ্য চুক্তি নয়, বরং ইরানের বর্তমান শাসকগোষ্ঠীর পতন ঘটানো। ফলে ৩ নভেম্বরের মার্কিন নির্বাচনের আগে এই অচলাবস্থা কাটার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি যখন সবকিছু কেড়ে নিয়েছিলো, তখন সমুদ্রের বিশাল জলরাশি শুধু ঘরবাড়িই ভাসিয়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছিল বহু ভালোবাসার গল্পও। তবে সেই দানবীয় সাগরের জলরাশিই আজ এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর