একই শহরে পাঁচ, বাইরে ১০ দিনে পণ্য ডেলিভারির নির্দেশ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪০ এএম

ক্রেতা-বিক্রেতা যদি একই শহরের ভেতরে হয়, তবে অগ্রিম অর্থ নেওয়ার ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে পাঁচ দিনের ম‌ধ্যে ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারি দিতে হবে। আর ভিন্ন শহর বা গ্রামের ক্ষেত্রে পণ্য সরবরাহ করতে হবে ১০ দিনের মধ্যে।  

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল এ বিষ‌য়ে গণবিজ্ঞপ্তি দি‌য়ে ক্রেতা ও বি‌ক্রেতা‌দের সতর্ক ক‌রে‌ছে।

এ‌তে বলা হ‌য়ে‌ছে, সম্প্রতি বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান কর্তৃক ভােক্তা সাধারণকে নানাভাবে প্রতারিত করার তথ্য পাওয়া যাচ্ছে। এ সমস্যা নিরসনে সরকার ইতিমধ্যে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ জারি করেছে। 

এ নির্দেশিকা অনুসারে গ্রাহকের সুরক্ষার স্বার্থে পণ্য ডেলিভারি দেওয়ার পর (গ্রাহক বুঝে পাওয়ার পর) পেমেন্ট গেটওয়ে থেকে অর্থ ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে। অর্থাৎ গ্রাহক পণ্য পাওয়ার আগে সংশ্লিষ্ট ই-কমার্স প্রতিষ্ঠান কোনো টাকা পাবে না। ওই টাকা পেমেন্ট গেটওয়েতে আটকে থাকবে। 

পণ্য ডেলিভারি করতে না পারায় আলোচিত-সমালোচিত ইভ্যালির কয়েকশ কোটি টাকা এখন বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন পেমেন্ট গেটওয়েতে আটকে আছে।

আরও পড়ুন: ই-কমার্সে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ চান রাষ্ট্রপতি

এ অবস্থায় ডিজিটাল কমার্স পরিচালনাকারী প্রতিষ্ঠান থেকে সতর্কতার সঙ্গে দ্রব্যাদি ক্রয়ের জন্য ক্রেতা সাধারণকে অনুরােধ ক‌রে‌ছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠান ব্যবসায় পরিচালনায় ‘ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১’ এর ব্যত্যয় পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট বন্ধ করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাত্তর/এসি

দেশের একক বিনিয়োগ উন্নয়ন সংস্থা হিসেবে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের লক্ষ্যে ইনভেস্ট বাংলাদেশ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর