সার্বিয়ায় বিক্ষোভে বলপ্রয়োগ করায় ১০ পুলিশ গ্রেপ্তার

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পিএম

সার্বিয়ায় গত বছর দুর্নীতিবিরোধী বিক্ষোভ চলাকালে আটক ব্যক্তিদের ওপর নজিরবিহীন শারীরিক নির্যাতন ও অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে ৯ জন সক্রিয় পুলিশ কর্মকর্তা এবং ১ জন সাবেক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সার্বিয়ার অভ্যন্তরীণ রাজনীতি ও আইন প্রয়োগকারী সংস্থার ভেতরে এটিকে এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

২০২৪ সালের ১ নভেম্বর দেশটির নোভি সাদক শহরের একটি সংস্কার করা রেলওয়ে স্টেশনের কংক্রিটের ছাদ ধসে ১৬ জন নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদের জন্য অপেক্ষায় থাকা দেশটিতে তীব্র দুর্নীতিবিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে।

২০১৫ ও ২০২৬ সালজুড়ে চলা এই গণআন্দোলনের মুখে অবশেষে গত ২৫ অক্টোবরের আগাম সংসদীয় নির্বাচনে তৎকালীন পপুলিস্ট সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির (এসএনএস) চরম ভরাডুবি ঘটে এবং ক্ষমতাচ্যুত হয় সাবেক প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচের বিশ্বস্ত অনুসারীরা। নেতৃত্বহীন ‘স্টুডেন্ট লিস্ট’ এই ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনে জয়লাভ করে।

সার্বিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতারএই কর্মকর্তারা পুলিশের একটি এলিট বিশেষ ইউনিটে কর্মরত ছিলেন। তারা ২০২৫ সালের ১৪ ও ১৫ আগস্ট রাতে মধ্য বেলগ্রেডের সরকারি চত্বরের গ্যারেজে একাধিক আটককৃত ব্যক্তিকে চরম শারীরিক নির্যাতন করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত কর্মকর্তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে তথ্য আদায়, ভয় প্রদর্শন এবং অবৈধভাবে শাস্তির উদ্দেশ্যে ব্যাপক শক্তি প্রয়োগ করে বন্দিদের ওপর শারীরিক ও মানসিকভাবে তীব্র যন্ত্রণা সৃষ্টি করেছিলেন।

মন্ত্রণালয় থেকে শুধু গ্রেফতার কর্মকর্তাদের নামের প্রথম অক্ষর প্রকাশ করা হলেও, এটিকেই গত দুই বছরের গণআন্দোলনে বিক্ষোভকারীদের ওপর চালানো ভয়াবহ পুলিশি সহিংসতার বিরুদ্ধে প্রথম বড় কোনো আইনগত গ্রেফতারি হিসেবে গণ্য করা হচ্ছে।

উলেখ্য, আন্দোলন চলাকালে গণজমায়েত ছত্রভঙ্গ করতে দেশটির পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেলসহ বিভিন্ন আধুনিক অস্ত্র ব্যবহার করেছিল। এই প্রতিবাদে অংশ নেওয়া বহু শিক্ষার্থী ও সক্রিয় অ্যাক্টিভিস্টরা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ, মারাত্মক শারীরিক আঘাত ও মানসিক ট্রমা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ এনেছিলেন।

সার্বিয়ার তরুণ প্রজন্ম, সুশীল সমাজ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শুরু থেকেই ভুচিচ ও তাঁর দলের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, গণমাধ্যমে বাকস্বাধীনতা হরণ, সংগঠিত অপরাধ চক্রের সাথে যোগসাজশ এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ তুলে আসছিল, যদিও ভুচিচ ও তাঁর মিত্ররা এসব দাবি বরাবরই অস্বীকার করে এসেছিলেন।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
প্রেমিক কিশোর, তার বাবা ও বন্ধুকে মারধর করে বিবস্ত্র অবস্থায় রাস্তায় ঘুরিয়ে চরম অবমাননা করার পর এবার পুলিশের হাতে একই কায়দায় মোক্ষম শিক্ষা পেল আসামিরা। মঙ্গলবার কলকাতার বেহালা এলাকার খুদিরাম...
বালকান অঞ্চলের দেশ সার্বিয়ার রাজনীতিতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে। প্রায় এক দশক ধরে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা জাতীয়তাবাদী ও জনপ্রিয়তাবাদী নেতা আলেকসান্দার ভুচিচ ছাত্র-জনতার...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
সিভিল সার্ভিসসহ বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডে হাজার হাজার তরুণ-শিক্ষার্থীর বিক্ষোভকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার...
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমীনের পদত্যাগ: জামায়াত জোট ও নারী অধিকার অবমূল্যায়নের অভিযোগ, জামায়াতের সঙ্গে জোট ও আদর্শচ্যুতির অভিযোগ এনে এনসিপি ছাড়লেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫২ জনে। একই সময়ে সারা দেশের হাসপাতালে নতুন...
দেশের অভ্যন্তরীণ আকাশে উড়োজাহাজের জ্বালানি বা জেট ফুয়েলের (জেট এ-১) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তবে অভ্যন্তরীণ ফ্লাইটে দাম বাড়লেও আন্তর্জাতিক রুটের ফ্লাইটের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর