ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তিন যানের সংঘর্ষ, নিহত তিন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ০১:০২ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে যাত্রীবাহী বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও একজন। তাৎক্ষণিক হতাহতদের নাম, পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌঁনে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতি উপজেলার ভাবলা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে। 

image


বঙ্গবন্ধুসেতু পূর্ব  থানার ওসি (তদন্ত) মো. শাহিদুল ইসলাম জানান,  উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান ও  তার সামনে থাকা অপর একটি ট্রাককে অভারটেক করার চেষ্টা করে। এমন সময় পাবনা থেকে ছেড়ে আসা জামালপুরগামী উত্তরা এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক, বাস ও কাভার্ড ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত হয়। গুরুতর আহত হন আরও তিনজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

image


আরও পড়ুন: সঞ্চয়পত্র নিয়ে হঠাৎ এতো চিন্তিত হবার কারণ কী? 

টাঙ্গাইল সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক  প্রীতম চন্দ্র দে জানান, আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। অপর একজন চিকিৎসাধীন রয়েছেন। 

একাত্তর/এসি

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর