সরানো হলো গোপালগঞ্জ-চুয়াডাঙ্গার ডিসি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আলমগীর কবীরকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে।

 

 

একাত্তর/কেআই
প্রধানমন্ত্রীর সফরকালে বিমানবন্দরে অসৌজন্যমূলক ও প্রটোকলবিরোধী আচরণের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে তাৎক্ষণিক প্রত্যাহার (স্ট্যান্ড রিলিজ) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা...
দেশে চলমান এলপিজি সংকট মোকাবিলা এবং বাজারে জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি ও দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসকদের যথাসম্ভব মানুষের উপকার করার মানসিকতা নিয়ে সামনে এগোনোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। 
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে নির্বাচন কমিশনের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি...
ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের প্রায় সাড়ে চার দশক পর ঘটল এক অভাবনীয় ও চাঞ্চল্যকর মোড় পরিবর্তন! সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান জিয়াউর রহমান হত্যাকাণ্ডের দীর্ঘ ৪৫ বছর পর এই নৃশংস ঘটনায় সরাসরি জড়িত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর