স্বাস্থ্যমন্ত্রীর হার্টে তিনটি ব্লকে রিং ও বেলুনিং সম্পন্ন

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর সেখানে সফলভাবে রিং (স্টেন্ট) ও বেলুনিং করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

রোববার বিকেল চারটার দিকে রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তাঁর এই চিকিৎসা সম্পন্ন হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডা. ফজলে রাব্বী খান।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগের দিন স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে তাঁর হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে দুটি ব্লকে সফলভাবে রিং পরানো হয় এবং অন্যটিতে করা হয় বেলুনিং।

দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে একদল অভিজ্ঞ চিকিৎসক এই চিকিৎসাসেবায় নেতৃত্ব দেন। সফল চিকিৎসা শেষে তাঁকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ব্যস্ততার মাঝে মন্ত্রীর হঠাৎ এই অসুস্থতার খবরে তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে শুভানুধ্যায়ী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

একাত্তর/এআরএস
ডেঙ্গু চিকিৎসায় সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক গাইডলাইন বা প্রটোকল মেনে চিকিৎসা দেওয়া সত্ত্বেও এডিস মশার ভ্যারিয়েন্ট বা ধরনের পরিবর্তনের কারণে ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
দেশের ৩৪ লাখ শিশুকে নতুন করে হামের টিকা দিতে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। 
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
ফুটবলপ্রেমীদের জন্য এক অবিশ্বাস্য ও রূপকথার মতো রোমাঞ্চকর রাতের অপেক্ষা! সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা জাদুকর...
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শুরুতে ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়লেও তাওহিদ হৃদয় ও তানজিদ হাসানের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। পরে লিটন দাসকে...
বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর