সংসদে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রাণবন্ত আড্ডা

শেখালেন তিন মন্ত্রঅ্যা

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পিএম

রাজনীতি করলেই তো আর নেতা হওয়া যায় না, দেশের হাল ধরার আগে নিজেদের পোড়াতে হবে যোগ্যতার নিখাদ আগুনে! রবিবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা তরুণ শিক্ষার্থীদের সঙ্গে আড্ডায় বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ অধিবেশনের বিরতিকালে লালমনিরহাটের কৃতী শিক্ষার্থী থেকে শুরু করে অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের তরুণদের মুখে রাজনীতির বুলি শোনার বদলে শুনিয়ে দিলেন এক অন্যরকম বাস্তবতার পাঠ- আগে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হও, তবেই না রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার সিঁড়িতে পা রাখবে!

রোবার সংসদ ভবনে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা হাজির হন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। বাদ যাননি দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থীও।

নতুন প্রজন্মকে রাষ্ট্র পরিচালনায় আরও বেশি আগ্রহী করে তোলার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে আসার আগে নিজেদের ভেতর সুনাগরিকের গুণাবলি গড়ে তুলতে হবে। তবে তরুণদের জন্য শুধু কথার পিঠে কথাই নয়, বরং জীবনকে সুন্দর ও পরিপাটি করার তিনটি দারুণ ও কার্যকরী টিপস দিয়েছেন সরকারপ্রধান।

প্রথমত, নিজের শহর, বাড়ি এবং চারপাশ ঝকঝকে ও পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় মনে করিয়ে দেন- ময়লা-আবর্জনা যেখানে-সেখানে ফেলা চলবে না, ফেলতে হবে নির্দিষ্ট স্থানে। দ্বিতীয়ত, পরিবেশ রক্ষায় দারুণ এক আবেগ ও সচেতনতার বার্তা দিয়ে তিনি বলেন, নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিনে বর্ষাকালে অন্তত একটি করে গাছ লাগাতে হবে। আর তৃতীয়ত, পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার তাগিদ দেন তিনি।

সংসদ ভবন পরিদর্শনের এই চমৎকার আয়োজনে শিক্ষার্থীরা কেবল প্রধানমন্ত্রীর অমূল্য পরামর্শই শোনেননি, বরং সংসদ লাইব্রেরি ঘুরে দেখা, সরাসরি সংসদের লাইভ অধিবেশন উপভোগ করা এবং উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেওয়ার রোমাঞ্চকর অভিজ্ঞতাও অর্জন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

 

একাত্তর/এআরএস
শারীরিক প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে আবারও নিজের পায়ে দাঁড়িয়ে চলার এক নতুন স্বপ্ন বুনছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। বাম পা হারিয়ে দীর্ঘদিন ধরে চলাচলের তীব্র...
বিশ্বের ৫০০ জন সবচেয়ে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের ২০২৭ সালের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক বার্ষিক প্রকাশনায় এটিই...
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে মো. রায়হান খান নামে এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে পুরো ঘটনাটি...
কৃষ্ণ সাগরে রোমানিয়ার কৌশলগত সুলিনা খালের কাছে ড্রোন হামলার শিকার হয়েছে তিনটি বাণিজ্যিক জাহাজ। শনিবার গভীর রাতে সংঘটিত এই হামলায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ক্রুদের তৎপরতায় জাহাজে লাগা...
জর্ডানের দক্ষিণাঞ্চলীয় কারাক গভর্নরেটের একটি গির্জায় বর্বরোচিত সন্ত্রাসী হামলা চালিয়ে ৯ জনকে হত্যার ঘটনায় তিন অভিযুক্তকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির স্টেট সিকিউরিটি কোর্ট। রবিবার (১৫ নভেম্বর)...
উত্তাল আটলান্টিকের বুকে জীবন বাজি রেখে ইউরোপের স্বপ্নে পাড়ি জমানো মানুষের স্রোত যেন থামছেই না। শনিবার একদিনেই স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় দেড় হাজার অভিবাসনপ্রত্যাশী, যা ২০২০ সালের...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংরক্ষিণ নারী আসনে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার বাসভবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির তিন দিনের মেয়াদ শেষে সোমবারই আনুষ্ঠানিকভাবে এই চাঞ্চল্যকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর