কুবির বাসে জ্বলন্ত টায়ার নিক্ষেপ, বড়ো দুর্ঘটনা থেকে রক্ষা

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১১:১২ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বেলতলী বিশ্বরোড এলাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে চালকের দক্ষতায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা শিক্ষার্থীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে কুমিল্লা শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে বেলতলী বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে বাসটি ক্যাম্পাসের দিকে ফিরছিলো। পথে বেলতলী বিশ্বরোড এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে আগুন জ্বালানো একটি টায়ার ছুড়ে মারে। হঠাৎ এ ঘটনায় বাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কারা জড়িত এবং কী কারণে বিশ্ববিদ্যালয়ের বাস লক্ষ্য করে জ্বলন্ত টায়ার নিক্ষেপ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এ ঘটনার পর শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে আবাসিক হলগুলোর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদাৎ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার চেষ্টা এবং দেশব্যাপী চলমান অস্থিরতায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় আবাসিক হলগুলোর বাইরের ফটক রাত ১১টার পর থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাছ কেটে সড়ক অবরোধ ও বড় ধরনের নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। মাত্র দুই দিনের ব্যবধানে মহাসড়কের দুটি ভিন্ন স্থানে একই কায়দায় গাছ কেটে ফেলে এই...
বিরিয়ানি, তেহারি, মোরগপোলাও ও কাচ্চির মতো জনপ্রিয় খাবারগুলোকে ক্রেতাদের কাছে লোভনীয় ও আকর্ষণীয় করে তুলতে ক্ষতিকর কাপড়ের রং ব্যবহারের গুরুতর অভিযোগে কুমিল্লার ‘নিউ হাজী বিরিয়ানি হাউজ’-কে ৫০ হাজার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ছাত্রী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে ধর্ষণ ও হত্যার দায়ে মামলার একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ৩ লাখ টাকা জরিমানা...
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নড়াইলের কালিয়া উপজেলায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বের করা বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত হামলায় স্থানীয় জাসাস ও কৃষকদলের...
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
গোপালগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য কে এম বাবরের মালিকানাধীন একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। এ সময় ক্লিনিকের ভেতরের আসবাবপত্র বাইরে বের করে আগুন ধরিয়ে দেওয়া হয়। আওয়ামী লীগ ও এর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর