দেড় ঘণ্টার রুদ্ধদ্বার শেনজেন বৈঠকে কি আলোচনা হলো?

এক টেবিলে শি-ট্রাম্প-পুতিন!

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পিএম

বিশ্ব ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসে প্রায় দেড় ঘণ্টাব্যাপী নজিরবিহীন ত্রিপক্ষীয় বৈঠক সম্পন্ন করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এই বৈঠক শুরু হয়ে বিকেল ৫টা ৫০ মিনিটে শেষ হয়। শুরুতে গণমাধ্যমের সামনে প্রায় ১৫ মিনিট সূচনা বক্তব্য দেওয়ার পর তিন পরাশক্তির নেতা রুদ্ধদ্বার আলোচনায় বসেন। বৈঠকে মূলত পারমাণবিক নিরস্ত্রীকরণ, বৈশ্বিক নিরাপত্তা এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠকটিকে ইতিহাসের প্রথম এবং ‘যুগান্তকারী তাৎপর্যপূর্ণ’ অভিহিত করে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইতিবাচক মিথস্ক্রিয়া কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং একটি অপরিহার্য প্রয়োজন। বৃহৎ শক্তি হিসেবে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং বৈশ্বিক চ্যালেঞ্জগুলো যৌথভাবে মোকাবিলা করে বিশ্বের সামনে দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান তিনি।


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ত্রিপক্ষীয় বৈঠককে ‘সত্যিই ইতিহাস গড়ার মুহূর্ত’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, যৌথ বৈঠকের মাধ্যমে তিনি পররাষ্ট্রনীতিতে একটি ভিন্ন ধারার সূচনা করছেন এবং সংলাপের সুযোগ ফিরিয়ে দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই সুরে বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তিন দেশের যৌথ দায়িত্ব রয়েছে এবং গঠনমূলক সহযোগিতার মাধ্যমে তাঁরা বৈশ্বিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। ইউক্রেন যুদ্ধসহ আঞ্চলিক সংঘাত নিরসনে তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


বৈঠকে ট্রাম্প উল্লেখ করেন, বিশ্বের পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং এর ব্যবহারের ঝুঁকি হ্রাস করার বিষয়ে আলোচনা করার ক্ষেত্রে ওয়াশিংটন, মস্কো ও বেইজিং অনন্য অবস্থানে রয়েছে।

স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) ২০২৬ সালের জানুয়ারির তথ্য অনুযায়ী, রাশিয়ার কাছে আনুমানিক ৫ হাজার ৪২০টি এবং যুক্তরাষ্ট্রের কাছে ৫ হাজার ৪২টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে; সেখানে চীনের মজুত রয়েছে আনুমানিক ৬২০টি। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত অনেক কম হওয়ার যুক্তিতে চীন বরাবরই পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।


এপেক সম্মেলনের ফাঁকে ২১টি সদস্য অর্থনীতির নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই ত্রিপক্ষীয় বৈঠকের আগে শি ও পুতিনের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে শি জিনপিংয়ের সঙ্গে নিজের ‘অসাধারণ ব্যক্তিগত সম্পর্কের’ প্রশংসা করেন এবং পুতিনকে ‘আমার বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি।

এর আগে এশীয় নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করে ট্রাম্প বলেন, এই নতুন প্রযুক্তির ব্যবহারে সাবধানতা জরুরি। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাট নিয়ে উদ্বিগ্ন নাগরিকদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেন।

একাত্তর/এআরএস
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতাধর এই তিন দেশের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের...
বৃহৎ শক্তিগুলোর সংঘাতে বিশ্ব অশান্ত হয়; বৃহৎ শক্তিগুলোর মধ্যে ইতিবাচক ও সুস্থ পারস্পরিক সম্পর্ক বজায় রাখা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং এটি একটি বাধ্যতামূলক ও অপরিহার্য প্রয়োজন।
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
মার্কিন গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যার বণ্টন ও অনুপাতে বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বেশি...
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের নতুন এক প্রতিবেদনে ২০৭০ সাল নাগাদ ভারতের ধর্মীয় জনসংখ্যার অনুপাতে পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে শতাংশের...
সবাই মিলে কাজ করলে সমাজে পরিবর্তন আনা সম্ভব। মাদক, জুয়া, বাল্যবিবাহ, যৌতুকসহ নানা সামাজিক অপরাধ দূর করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সেনেগালের উপকূলে প্রায় ১০০ অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন। স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে এ ঘটনায় অন্তত চারজনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে, যদিও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর