ইউক্রেন সীমান্ত পেরিয়ে তিন দেশে ৪ শতাধিক বাংলাদেশি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৫ এএম

রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে এখন পর্যন্ত ইউক্রেন সীমান্ত পার হয়ে পার্শ্ববর্তী দেশে গিয়েছেন চার শতাধিক বাংলাদেশি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, পোল্যান্ড, হাঙ্গেরি ও রোমানিয়ায় নিরাপদে পৌঁছাতে পেরেছেন তারা।

এর মধ্যে প্রায় চারশ’ জন গেছেন পোল্যান্ডে এবং বাকিদের অবস্থান রোমানিয়া ও হাঙ্গেরিতে।

প্রবাসী এসব বাংলাদেশিকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার পর্যন্ত প্রায় চারশ’ বাংলাদেশি পোল্যান্ডে ঢুকেছেন। তাদের মধ্যে ৪৬ জন ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সাময়িক আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

বাকিরা ‘স্বেচ্ছায়’ নিজস্ব ব্যবস্থাপনায় ওই দেশে অবস্থান করছেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অবশ্য তাদেরকে দূতাবাসের ব্যবস্থাপনায় থাকার কথা বলা হয়েছিল।

রেডক্রসের মাধ্যমে ইউক্রেন থেকে আরও ২৮ জন বাংলাদেশিকে উদ্ধার ও স্থানান্তরের কাজ দূতাবাস করছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন: রাজধানীতে তিনজনের অস্বাভাবিক মৃত্যু

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউক্রেনের জেল বা অন্যত্র আটক বাংলাদেশিদের উদ্ধারের আইওএমের সঙ্গেও কাজ করছে দূতাবাস।

অপরদিকে ১৫ বাংলাদেশি শিক্ষার্থী ঢুকতে পেরেছেন হাঙ্গেরিতে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের দেখভাল করছে অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাস।


একাত্তর/আরএ

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজে জড়িয়ে পড়া ও পবিত্রতা লঙ্ঘনের অপরাধে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত...
সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি কর্মীর পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে; প্রয়োজনে ডিএনএ পরীক্ষাও...
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয় বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর